ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য

ফ্রান্সের দল থেকে বাদ এমবাপ্পে!

  • আপলোড সময় : ০৮-১১-২০২৪ ০৮:৪৯:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৪ ০৮:৪৯:৩২ পূর্বাহ্ন
ফ্রান্সের দল থেকে বাদ এমবাপ্পে!
আগামী ১৪ ও ১৭ নভেম্বরে যথাক্রমে ইসরায়েল ও ইতালির বিপক্ষে উয়েফা নেশনন্স লিগের ম্যাচ খেলবে ফ্রান্স। ওই দুই ম্যাচের দল থেকে বাদ দেওয়া হয়েছে রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পেকে। যদিও কোচ দিদিয়ের দেশম তাকে বাদ দেওয়ার তেমন কোন ব্যাখ্যা দেননি। দল নিয়ে দেশম বলেন, ‘তার (এমবাপ্পে) সঙ্গে কয়েক দফা কথা হয়েছে। আমি তাকে দলে না নেওয়ার কথা ভেবেছিলাম এবং শেষ পর্যন্ত ওই সিদ্ধান্তই নিয়েছি। আমার মনে হয়েছে এটাই ঠিক এবং এটা নিয়ে তর্কে যেতে চাই না।’ দেশম জানিয়েছেন, এমবাপ্পে নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে খেলতে চেয়েছিলেন। তাকে দলে না নেওয়ার ক্ষেত্রে অক্রীড়াসুলভ কোন কারণ নেই। তাকে দলে না নেওয়ার সিদ্ধান্ত কেবল আসন্ন দুই ম্যাচের জন্য বলেও উল্লেখ করেন তিনি। 

এমবাপ্পে গত অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতেও দলে ছিলেন না। সেপ্টেম্বরে ইনজুরিতে পড়েছিলেন তিনি। ওই ইনজুরি কাটিয়ে ক্লাবের হয়ে ম্যাচও খেলেছিলেন। কিন্তু পুরোপুরি ফিট হয়ে না ওঠার অজুহাতে জাতীয় দলের হয়ে ম্যাচ দুটি খেলেননি। ওটাই তাকে দলে না নেওয়ার কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। 

ফ্রান্সের দল: গোলরক্ষক: চাভেলিয়ার, মাইগনান, সাম্বা।

ডিফেন্ডার: ক্লস, ডিগনি, ফোফানা, থিও হার্নান্দেজ, কোনাতে, কুন্দে, সালিবা, উপামেকানো। 

মিডফিল্ডার: কামাভিঙ্গা, গুন্দোইজি, কান্তে, কনে, র‌্যাবিও, জাইরি এমেরি।

ফরোয়ার্ড: বারকোলা, ডেম্বেলে, কোলো মুয়ানি, এনকুনকু, অলিস, থুরাম।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন