ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ভারতে নিষিদ্ধ হচ্ছেন পাকিস্তানি শিল্পীরা

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ০৬:৪০:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ০৬:৪০:১৭ অপরাহ্ন
ভারতে নিষিদ্ধ হচ্ছেন পাকিস্তানি শিল্পীরা
কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দুই দেশই একে অপরকে নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছে। এমনকি নিজেদের মধ্যে বিভিন্ন চুক্তি, সমাঝোতাও বাতিল করে নিচ্ছে। এমন অবস্থায় পাকিস্তানি নাগরিকদের ভারত ছেড়ে যাওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে। যেই ছাপ গিয়ে পড়েছে দেশটির শোবিজাঙ্গনেও। ভারতে পাকিস্তানি শিল্পীদের বয়কটের ডাক উঠেছে। 



যারই রেশ ধরে ভারতে মুক্তি পাচ্ছে না পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের ‘আবির গুলাল’ সিনেমা। আট বছর বাদে বলিউডে ফিরতে চেয়েও ফেরা হচ্ছে না পাকিস্তানি সুপারস্টারের। শুধু তাই নয়, পাকিস্তানি শিল্পীদের নিয়ে আগেই কড়া বার্তা দিয়েছিলেন ভারতের ফিল্ম ফেডারেশেন অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পণ্ডিত।এবার ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এপ্লয়িজের এক সভাপতি অশোক দুবেও আওয়াজ তুলেছেন ভারতীয় শোবিজাঙ্গনে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার জন্যে।




সম্প্রতি তিনি বলেছেন, ভারতে পাকিস্তানি শিল্পীদের চিরতরে নিষিদ্ধ করে দেওয়া উচিত। ভারতীয় সংবাদসংস্থা ‘এএনআই’কে দেওয়া সাক্ষাৎকারে দুবের মন্তব্য, ‘আমাদের কাছে দেশ আগে। বারবার আমাদের দেশের উপর আক্রমণ হানা হচ্ছে। সম্প্রতি পহেলগামেও জঙ্গি হামলা হয়েছে। সেই বিষয়ে আমরা আবারও একটি বিবৃতি জারি করে নির্দেশ দিয়েছি, ভবিষ্যতে যদি আমাদের শোবিজের কোনো সদস্যকে পাকিস্তানি শিল্পী বা কলাকুশলীর সঙ্গে কাজ করতে দেখি, তাহলে আমরা তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব এবং তাদের সঙ্গে কাজ করা বন্ধ করে দেব।’অশোক জানিয়েছেন, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এপ্লয়িজের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছেও একটি চিঠি পাঠিয়ে পাকিস্তানি শিল্পীদের চিরতরে ভারতে কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করার দাবি জানানো হয়েছে।



তাদের দাবি, মন্ত্রণালয়ের পক্ষে যেন এ নির্দেশনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। আর ভবিষ্যতে যদি ভারতীয় চলচ্চিত্র জগতের কেউ ওদেশের শিল্পীদের সঙ্গে কাজ করার দুঃসাহস করে, সেই ব্যক্তির বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করা হোক। যাতে অন্য কেউ এমন কাজ করার আগে হাজারবার চিন্তাভাবনা করে। পহেলগাম হামলায় ভারতবাসীর মনেও নতুন করে ক্ষোভ সঞ্চার হয়েছে। ফাওয়াদ খানসহ সব পাকিস্তানের শিল্পীদের নিষিদ্ধ করার ডাক দিয়ে নেটপাড়ার হুঁশিয়ারি, ‘বিশ্বাসঘাতকদের সঙ্গে কাজ করলে আগুন জ্বলবে।’



ভারতীয় বিনোদন দুনিয়ায় পাকিস্তানি তারকাদের চিরকালের জন্য নিষিদ্ধ করতে এটাই বোধ হয় শেষ পেরেক। এর আগেও বহুববার এমন আওয়াজ উঠেছিল, তবে পহেলগামে হামলার ঘটনার পরে সেই আওয়াজই জোরেশোরে উঠলো। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা