ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ময়ূখকে ‘গাধা’ বললেন অভিনেতা ঋত্বিক!

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ০৬:৫১:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ০৬:৫৮:০৪ অপরাহ্ন
ময়ূখকে ‘গাধা’ বললেন অভিনেতা ঋত্বিক!
কখনও লাফিয়ে, কখনও দৌড়ে- চিৎকার চ্যাঁচামেচি করে সংবাদ উপস্থাপনা করছেন; বলা হচ্ছে কলকাতার মলম বিক্রেতা খ্যাত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের কথা! ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলায় বাংলাদেশকে নিয়ে উদ্ভট কথার মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে সমালোচনার পাত্র হয়েছেন তিনি। এ নিয়ে শুধু বাংলাদেশের মানুষের কাছেই নয়, ওপার বাংলার সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও তাকে নিয়ে সমালোচনা করেন।




এবার পরোক্ষভাবে ময়ূখ রঞ্জন ঘোষকে ইঙ্গিত করে একটি পোস্ট দিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। শুক্রবার দুপুরে এক ফেসবুক পোস্টে অভিনেতা লেখেন, ‘ধরুন একটা গাধার নাম দিলেন ময়ূর আর তাকে কালারফুল করতে পাশে বসালেন রঞ্জন,তাহলে পুরোটা হল ‘ময়ূররঞ্জন’।’ঋত্বিকের সেই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়, হাসির রোল পড়ে যায়। কেউ কেউ দাবি করেন, বছরের সেরা স্যাটায়ার পোস্ট এটি। অর্থাৎ, ময়ূখকে পরোক্ষভাবে গাধা বলে সম্বোধন করলেন কি অভিনেতা, প্রশ্ন বাঁধে অনেকের মনে।




তবে ঋত্বিকের মন্তব্যঘর বিশ্লেষণ করে বুঝতে বাকি নেই, ময়ূখের যতো বিতর্কিত কাণ্ডে অতিষ্ঠ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও। শুধু তাই নয় অভিনেতার সেই ইঙ্গিতপূর্ণ পোস্টের সঙ্গে একমত হয়েছেন তার ভক্তরাও। একজন লিখেছেন, ‘একদম ঠিক বলেছেন।’ আরেকজন লিখেছেন, ‘এসব আজেবাজে লোকদের নিয়ে চিন্তা করা বন্ধ করেন।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘দারুণ, অসাধারণ উপমা।’



ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অব ইনপুট হিসেবে কর্মরত ময়ূখ রঞ্জন ঘোষ। তার সঙ্গে টালিগঞ্জেও রয়েছে বেশ ওঠাবসা। মাঝে মাঝেই সামাজিক মাধ্যমে টালিউড তারকাদের সঙ্গে দেখা যায় তাকে। যেমন এর আগে ময়ূখের সঙ্গে ছবি তুলে বিপাকে পড়েছিলেন ওপার বাংলার অভিনেতা দেব ও রুক্মিণী মিত্র। এক নেটিজেন কটাক্ষ করে লিখেছিলেন, ‘দেব আর থাকবে না দাদা এবার থাকবে না, রুক্মি কাছে দেব থাকবে না।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা