ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

হঠাৎ পানি ছেড়ে দিলো ভারত, বন্যায় ‍ডুবল পাকিস্তানের কাশ্মীর!

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৫ ১১:০৫:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৫ ১১:০৫:৩৮ পূর্বাহ্ন
হঠাৎ পানি ছেড়ে দিলো ভারত, বন্যায় ‍ডুবল পাকিস্তানের কাশ্মীর!
কোন আগাম সতর্কতা ছাড়াই ঝিলাম নদীর অতিরিক্ত পানি ছেড়ে দিয়েছে ভারত। এতে মাঝারি মাত্রার বন্যার কবলে পড়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের একাংশ। এ ঘটনায় পাকিস্তানের কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে জরুরি অবস্থা জারি করা হয়েছে।স্থানীয় সময় শনিবার (২৬ এপ্রিল) মুজাফফরাবাদের কর্তৃপক্ষ জানায়, ভারত ঝিলামে স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছেড়েছে। এতে নদীর পানি আকস্মিকভাবে বৃদ্ধি পেয়ে বন্যা দেখা দিয়েছে।

 
পাকিস্তানি সংবাদমাধ্যম দুনিয়া নিউজ ও ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ভারত কোনো ধরনের আগাম বার্তা না দিয়েই শনিবার সকালে ঝিলাম নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি ছাড়ছে। এতে করে সেখানে হঠাৎ করে বন্যার সৃষ্টি হয়েছে।বিবৃতিতে মুজাফ্ফরাবাদ প্রশাসনের মুখপাত্র বলেন, ঝিলাম নদীতে ভারত স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছাড়ায় মাঝারি বন্যার সৃষ্টি হয়েছে।
 

 
প্রতিবেদনে বলা হয়, বন্যার বিষয়ে মসজিদের মাইকে সতর্কতা প্রচার করে স্থানীয়দের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়। এ ঘটনায় নদীর তীরবর্তী বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা ‍দিয়েছে।ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা সিন্ধু নদের একটি উপনদী হলো ঝিলাম। গত মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। পরোক্ষভাবে পাকিস্তান এ হামলায় জড়িত এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করে ভারত।


 
এর জেরে পানি ইস্যুতে দুই দেশেরে উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারত বলছে, সীমান্তে সন্ত্রাসী কার্যক্রমে পাকিস্তানের মদদ আছে। তবে পাকিস্তান এই অভিযোগ সম্পূর্ণভাবে নাকচ করেছে। সিন্ধু পানি বণ্টন চুক্তি বাতিল নিয়ে দেশটি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, পানি আটকে দেয়ার যে কোনো পদক্ষেপ ‘যুদ্ধের ঘোষণা হিসেবে গণ্য হবে।’
 

 
এ বিষয়ে পাকিস্তান জানায়, ভারত যদি সিন্ধু নদী থেকে পানির প্রবাহ বন্ধ করার চেষ্টা করে, তবে তারা একে যুদ্ধ ঘোষণার শামিল বলে বিবেচনা করবে। এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নেতারাও। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো বলেন, সিন্ধু দিয়ে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত বইবে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা