ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য

২০২৬ বিশ্বকাপ খেলবেন মেসি, আশাবাদী এএফএ সভাপতি

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৫ ১১:৪৭:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৫ ১১:৪৭:৩৫ পূর্বাহ্ন
২০২৬ বিশ্বকাপ খেলবেন মেসি, আশাবাদী এএফএ সভাপতি
২০২৬ বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি; ভক্তদের মতো এমনটাই আশা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার। তবে, সিদ্ধান্তটা মেসির ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। সমর্থকদের আহ্বান জানিয়েছেন- এলএমটেন'কে তার মতো থাকতে দিতে। কোচ লিওনেল স্ক্যালোনিরও প্রশংসা করেন তাপিয়া। বলেন, ২০১৮ বিশ্বকাপের ব্যর্থতার পরও তাকে কোচ হিসেবে রেখে দেয়ার সিদ্ধান্তটা সঠিক ছিল।



লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের অর্জনের ঝুলিতে নেই বলতে কোনো শব্দ নেই। স্বপ্নের বিশ্বকাপ জয় করে সব কিছুকে পেছনে ফেলেছেন এলএমটেন।



 
৩৭ বছর বয়সী ফুটবলার এখনও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। এখনও প্রতিনিয়ত প্রতিপক্ষকে ঘায়েল করছেন। তাই সমর্থকরা আগামী বিশ্বকাপেও আর্জেন্টিনা দলে দেখতে চান বিশ্বকাপ শিরোপা এনে দেয়া এই তারকাকে। এমনকি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ক্লদিও তাপিয়াও চান পরবর্তী বিশ্বকাপে মেসিকে মাঠে দেখতে।


 
ক্লদিও তাপিয়া বলেন, ‘আশা করি, মেসি আগামী বিশ্বকাপে খেলবে। আমরা সবাই এটাই চাই। কারণ সে এটার যোগ্য। তবে বিষয়টা তার ওপর নির্ভর করছে। তার ইচ্ছা এবং মাঠে কেমন করছে, তার ওপরই সবকিছু নির্ভর করবে।’
 
 
যদিও মেসি এখনও কোনো প্রতিশ্রুতি দিতে চান না। নিজের ফিটনেসের ওপর নির্ভর করেই সিদ্ধান্ত নেবেন আর্জেন্টিনার পোস্টার বয়। তাই মেসিকে তার মতো থাকতে দিতে সমর্থকদের আহ্বান জানিয়েছেন এএফএ সভাপতি।
 
তিনি বলেন, ‘মেসিকে তার মতো থাকতে দিতে হবে। তাকে খেলা উপভোগ করতে দিতে হবে। বিশ্বের সেরা খেলোয়াড়কে আমরা নিজেদের জাতীয় দলে খেলতে দেখছি, আমাদের জন্য এটাই যথেষ্ট।’



 
এদিকে, কোচ লিওনেল স্ক্যালোনির অধীনেই বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। তবে তাকে রেখে দেয়ার সিদ্ধান্ত সহজ ছিল না বলেও জানান তাপিয়া। স্ক্যালোনির অধীনে গত বিশ্বকাপে ব্যর্থ হলে, সমর্থকরা তাকে ছেড়ে দিতো না বলেও মনে করেন তিনি।
 
এএফএ সভাপতি এ বিষয়ে বলেন, ‘দল যে ছন্দে আছে তাতে এখন স্ক্যালোনি ও আর্জেন্টিনা দল নিয়ে কথা বলা খুব সহজ হয়েছে। কিন্তু সাত বছর আগে রাশিয়ায় বিশ্বকাপে স্ক্যালোনিকে কোচ হিসেবে টিকিয়ে রাখার সিদ্ধান্তটা সহজ ছিল না। যদি আমরা খারাপ করতাম, তাহলে সমর্থকরা আমাদের ছেড়ে দিতো না। আর আমি সম্ভবত এখানে থাকতেও পারতাম না।’
 

 
তাপিয়ার কাছে ইতিহাসের সেরা ফুটবলার মেসি। এছাড়া দিয়াগো ম্যারাডোনার মতো কিংবদন্তি পাওয়া আর্জেন্টিনা ফুটবলের জন্য গর্বের বলে মন্তব্য করেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন প্রধান।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন