ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৫ ০১:১২:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৫ ০১:১২:৫৩ অপরাহ্ন
মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. ওবায়দুল (২৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার গোপালপুর গ্রামের হানিফ আলীর ছেলে।

 

রোববার (২৭ এপ্রিল) ভোরে মহেশপুর উপজেলার মধুপুর সীমান্ত সংলগ্ন ভারতের যাদবপুর গ্রামের ওপারে এ ঘটনা ঘটে। বিষয়টি বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন মনিরা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, আনসার-ভিডিপি কর্মকর্তার বরাত দিয়ে।


 

স্থানীয়রা জানান, ভোরের দিকে সীমান্তের ওপার থেকে গুলির শব্দ শুনে তারা এগিয়ে যান। পরে সীমান্ত সংলগ্ন ভারতীয় অংশে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে জানা যায়, ওই যুবক বিএসএফের গুলিতে নিহত হয়েছেন।

আনসার–ভিডিপি সূত্রে জানা গেছে, নিহত ওবায়দুল মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। রোববার ভোরে ফেনসিডিলসহ ভারতীয় এলাকায় প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী