ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

শহীদকন্যা ধর্ষণ: অভিযুক্ত দু’জনের নেয়া হয়েছে ডিএনএ নমুনা

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৫ ০২:১৩:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৫ ০২:১৩:৩৪ অপরাহ্ন
শহীদকন্যা ধর্ষণ: অভিযুক্ত দু’জনের নেয়া হয়েছে ডিএনএ নমুনা
পটুয়াখালীর দুমকীতে সংঘবদ্ধ ধর্ষণের মামলার ভুক্তভোগী কলেজছাত্রী কিশোরীর মৃত্যুর ঘটনায় তদন্তের অগ্রগতি জানিয়েছে পুলিশ। রোববার (২৭ এপ্রিল) পটুয়াখালীর পুলিশ সুপার জানান, ভুক্তভোগীর দায়ের করা ধর্ষণ মামলার দুই আসামি এখনো পুলিশ হেফাজতে রয়েছে এবং তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ঢাকায় নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই কিশোরী, এমন দাবি করেছে তার পরিবার। পরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের ফরেনসিক বিভাগে তার ময়নাতদন্ত করা হয়। মরদেহ গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকীতে দাফন করা হবে বলে জানা গেছে।

পুলিশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে আত্মহত্যার আলামত পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, লামিয়ার গলায় অর্ধ-চন্দ্রাকৃতির ফাঁসের চিহ্ন দেখা গেছে। ঘাড়ের পেছনের অংশ এবং মৃতের হাত-পা স্বাভাবিক ছিল। শরীরের অন্য কোথাও কোনো আঘাত বা জোরজবরদস্তির চিহ্ন পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ১৮ মার্চ পটুয়াখালীর দুমকী উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নে ওই কলেজছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এরপর ভুক্তভোগী ২০ মার্চ থানায় মামলা করেন। মামলার এজাহারে দুজনের নাম উল্লেখ করা হয়। ওইদিন রাতেই ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ এবং ২১ মার্চ অপর আসামিকে পিরোজপুরের নাজিরপুর উপজেলা থেকে গ্রেফতার করা হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা