ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

নতুন অটোরিকশার ডিজাইন করছে বুয়েট, প্রশিক্ষণের পর মিলবে লাইসেন্স

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৫ ০৩:২৮:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৫ ০৩:২৮:২৫ অপরাহ্ন
নতুন অটোরিকশার ডিজাইন করছে বুয়েট, প্রশিক্ষণের পর মিলবে লাইসেন্স
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) নতুন মডেলের অটোরিকশার ডিজাইন নিয়ে কাজ করছে। এ ডিজাইন চূড়ান্ত হলে প্রশিক্ষণ দিয়ে চালকদের লাইসেন্স দেওয়া হবে। তবে, প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট করেন তিনি।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মিরপুর-১১ পলাশ নগরে রাস্তা, ফুটপাত ও নর্দমা নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএনসিসি প্রশাসক।

এসময় নগরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, "আপনাদের এলাকার অবৈধ অটোরিকশার গ্যারেজের তথ্য দিন, আমরা তা বন্ধ করে দেব। বাড়ি মালিক সমিতিগুলোকে এগিয়ে আসতে হবে যাতে এলাকায় অবৈধ অটোরিকশা প্রবেশ না করে।"

ছাদ বাগান গড়ে তোলার আহ্বান জানিয়ে এজাজ বলেন, "একসময় মিরপুরে প্রচুর গাছ ছিল, আবহাওয়াও ছিল ঠান্ডা। এখন গাছপালা কমে যাওয়ায় মিরপুরে তাপমাত্রা বেড়ে গেছে। তাই সবাইকে ছাদে বা বারান্দায় গাছ লাগানোর অনুরোধ করছি। গ্রিন বিল্ডিং গড়ে তুললে করের ক্ষেত্রে প্রণোদনার প্রস্তাব বোর্ডে তুলবো।"

পথচারীদের জন্য পানির ব্যবস্থা করার অনুরোধও করেন তিনি। বলেন, "নিম্ন আয়ের মানুষদের জন্য পানি খাওয়ার ব্যবস্থা করুন। পাশাপাশি পাখি, কুকুর, বিড়ালের মতো প্রাণীদের জন্যও ছাদ বা বাড়ির সামনে পাত্রে পানি রাখুন। এতে শহরে ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও পলাশ নগর বাড়ি মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান প্রমুখ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে