ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বিচার বিভাগীয় স্বাধীনতা ছাড়া গণতন্ত্র টিকতে পারে না : আমির খসরু

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৫ ০৫:০১:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৫ ০৫:০১:৩৭ অপরাহ্ন
বিচার বিভাগীয় স্বাধীনতা ছাড়া গণতন্ত্র টিকতে পারে না : আমির খসরু
বিচার বিভাগীয় স্বাধীনতা ছাড়া একটি দেশের গণতন্ত্র টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (২৭ এপ্রিল) বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পাওয়ার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের সময় ছড়িয়ে পড়া কথিত ফোনালাপের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় আমির খসরুসহ পাঁচজনকে খালাস দেন আদালত। রায়ের পর প্রতিক্রিয়ায় আমির খসরু বলেন, "আমার বিরুদ্ধে ৪২টি মামলা হয়েছে। বিগত বছরগুলোতে সপ্তাহে দুদিন কোর্টেই সময় দিতে হতো। আজকে একটি রায়ের মাধ্যমে খালাস পেলাম, কিন্তু আরও অনেক মামলা এখনো ঝুলে আছে।"

তিনি বলেন, "বাংলাদেশে শুধু আমার না, বিএনপির ৬০ লাখের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। অনেককে গুম, খুন করা হয়েছে। বাড়িঘর ছাড়তে, চাকরি-ব্যবসা ত্যাগ করতে হয়েছে।" ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, "এই ক্ষতির ক্ষতিপূরণ কে দেবে? রাষ্ট্র কি কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে? তাদের ত্যাগের মূল্য কে দেবে?"

বিচার বিভাগের কাঠামো নিয়ে প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, "আমরা চাই মুক্ত ও স্বাধীন বিচার বিভাগ। ১৫-১৬ বছর ধরে আমরা যে লড়াই করেছি, তা হলো এমন একটি বিচারব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যেখানে মানুষের ন্যায়বিচার নিশ্চিত হবে। বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া গণতন্ত্রের অস্তিত্ব সম্ভব নয়।"

বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের প্রশ্নে তিনি বলেন, "এটা আমাদের প্রস্তাবনা। এখন যদি বাস্তবায়ন না হয়, ভবিষ্যতে আমরা সরকারে এলে অবশ্যই বাস্তবায়ন করবো।"

উল্লেখ্য, মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিম রাজিব বাসচাপায় নিহত হন। এরপর শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু হয়। এ সময় আমির খসরুর একটি কথিত ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর জেরে ৫ আগস্ট রাজধানীর শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।

মামলায় আমির খসরু মাহমুদ চৌধুরী ও ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছিল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা