ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

মেসিকে ২০২৬ বিশ্বকাপেও চান এএফএ সভাপতি

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৫ ০৫:১২:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৫ ০৫:১২:২৭ অপরাহ্ন
মেসিকে ২০২৬ বিশ্বকাপেও চান এএফএ সভাপতি
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া ২০২৬ সালের বিশ্বকাপে দলের অধিনায়ক লিওনেল মেসিকে দেখতে চান। আগামী বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়।

টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তাপিয়া বলেন, "আমি আশা করি, মেসি বিশ্বকাপে খেলবে। এটা আমরা সবাই চাই।" তিনি আরও বলেন, "মেসি তার প্রাপ্য সম্মান পেয়েছে এবং তার খেলা উপভোগ করা উচিত। তবে এটা পুরোপুরি তার ইচ্ছার ওপর নির্ভর করছে—সে কেমন অনুভব করছে এবং তার চাওয়া কতটা। আমাদের উচিত তাকে মুক্তভাবে থাকতে দেয়া।"

আগামী জুনে ৩৮ বছরে পা রাখতে চলা মেসি ক্যারিয়ারের সকল অর্জন সম্পন্ন করেছেন এবং এখনও দুর্দান্ত ফর্মে আছেন বলে মন্তব্য করেন তাপিয়া। "এতসব অর্জনের পর, মেসি এখন নিজের গতিতে এগোতে পারেন," বলেন তিনি।

এছাড়া, তাপিয়া মেসিকে ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে মানেন, এমনকি তিনি আর্জেন্টিনার আরেক কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে ছাড়িয়ে মেসিকে বড় খেলোয়াড় হিসেবে তুলে ধরেন। তাপিয়া বলেন, "নিঃসন্দেহে, মেসিই সেরা। যদিও এ নিয়ে নানা মত থাকতে পারে, কিন্তু দিয়েগো ছিলেন এক প্রকৃত দেশপ্রেমিক, তিনি অসাধারণ পরিস্থিতিতে খেলেছেন।"

তিনি আরও বলেন, "আমরা গর্বিত যে, আমরা দুজনকেই পেয়েছি—দুজনই বিশ্বের সেরা ফুটবলার এবং আর্জেন্টিনার সন্তান।"

সবশেষে, তাপিয়া মেসির মানবিক গুণের প্রশংসা করেন এবং বলেন, "সে একজন অসাধারণ মানুষ, চমৎকার ব্যক্তিত্বের অধিকারী।" তাপিয়া আশা প্রকাশ করেন, উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য পরবর্তী বিশ্বকাপে আলবিসেলেস্তেরা শিরোপা ধরে রাখতে সক্ষম হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা

উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা