ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

রাজস্বনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা প্রশাসন সংস্কারে টেকসই বিনিয়োগ ও বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৫ ০৬:১৩:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৫ ০৬:১৩:২০ অপরাহ্ন
রাজস্বনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা প্রশাসন সংস্কারে টেকসই বিনিয়োগ ও বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাল্টিপারপাস হলে আজ বিসিএস কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় রাজস্ব প্রশাসন সংস্কার ও কর-জিডিপি অনুপাত উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

সভায় জানানো হয়, দেশের রাজস্ব সংগ্রহের দুই-তৃতীয়াংশ আসে কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টায়। শিল্প-বাণিজ্য বিকাশ, নিরাপত্তা ও বাণিজ্য সহজীকরণেও তাদের অবদান উল্লেখযোগ্য।


সংগঠনের পক্ষ থেকে বলা হয়, অতিমূল্যায়িত জিডিপি হিসাব, বাস্তব অভিজ্ঞতাহীন নেতৃত্ব ও রাজস্ব আহরণে সর্বনিম্ন বিনিয়োগ কর-জিডিপি অনুপাত বৃদ্ধির অন্তরায়। রাজস্ব সংস্কারে বিনিয়োগ বাড়ানো ও বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে নেতৃত্ব তৈরির ওপর জোর দেওয়া হয়।


সম্প্রতি সরকারের অনুমোদিত 'রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫' নিয়ে বিসিএস কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশন তাদের পর্যবেক্ষণ তুলে ধরে। তারা জানায়, তাদের দেওয়া গুরুত্বপূর্ণ মতামত চূড়ান্ত খসড়ায় প্রতিফলিত হয়নি।

বিশেষ করে, রাজস্ব নীতি বিভাগে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাদের নিয়োগের সুপারিশ উপেক্ষা করা হয়েছে। বরং অন্যান্য ক্যাডার থেকে কর্মকর্তাদের নিয়োগের সুযোগ রাখা হয়েছে, যা রাজস্ব প্রশাসনের দক্ষতা ও স্বচ্ছতা ক্ষতিগ্রস্ত করতে পারে বলে সংগঠনটি সতর্ক করে।


তারা মনে করে, রাজস্ব নীতি ও ব্যবস্থাপনায় বিশেষায়িত ক্যাডারদের যুক্ত না করলে কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব হবে না। সংগঠনটি সরকারকে জনগণের প্রত্যাশা রক্ষায় সতর্ক ও কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী