ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

লাইভে কান্নার পর অবশেষে বাবাকে নিয়ে ভারত যাওয়ার অনুমতি পেলেন অভিনেত্রী

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৫ ০৬:১৫:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৫ ০৬:১৫:২১ অপরাহ্ন
লাইভে কান্নার পর অবশেষে বাবাকে নিয়ে ভারত যাওয়ার অনুমতি পেলেন অভিনেত্রী
অবশেষে সকল জটিলতা কাটিয়ে আজ (রোববার) নিদ্রা দে নেহা তার বাবাকে নিয়ে ভারতে রওয়ানা হচ্ছেন। এই বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি। দীর্ঘ সময় ধরে এনওসির (নো অবজেকশন লেটার) জটিলতার কারণে তিনি বাবাকে দেশের বাইরে নিতে পারছিলেন না। তবে এখন সমস্যার সমাধান হওয়ায় আজ তারা ভারতে রওয়ানা হচ্ছেন।

নেহা সম্প্রতি তার ফেসবুক স্ট্যাটাসে শোবিজাঙ্গনে নানা অনৈতিকতার অভিযোগ তুলে ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা দেন। তিনি জানান, নির্মাতাদের অপেশাদার আচরণের শিকার হয়েছেন, যার কারণে তিনি শোবিজের পেশায় থাকতে চান না। তার অভিযোগ, নির্মাতারা তাকে অপেশাদারভাবে ব্যবহার করেছেন, বিশেষত শাকিব খানের সঙ্গে অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা থেকে বাদ দেওয়ার পর।

নেহা বলেন, "এ ছবির জন্য আমি অনেক কিছু ত্যাগ করেছি। আমার বাবা ক্যানসারের রোগী। তাকে চিকিৎসার জন্য মুম্বাই নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আমি কাজটি রাখতে চেয়েছিলাম, তাই ফ্লাইটের টিকিট বাতিল করে দুই মাসের ডেট দিয়েছিলাম।" তবে ছবির সংশ্লিষ্টরা মনে করেছিলেন যে, তিনি নিজেই সেই ছবির খবর প্রচার করেছেন, যা পরে সমস্যা সৃষ্টি করে।

সম্প্রতি, নেহা ফেসবুক লাইভে এসে জানান যে, তার বাবার শারীরিক অবস্থা খুব খারাপ। চিকিৎসকরা তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু এনওসি সংক্রান্ত কাগজপত্রের সমস্যার কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল তাদের। তবে, আজ সব জটিলতা কাটিয়ে ভারতে রওয়ানা হচ্ছেন তারা।

গত ২০২০ সালে 'মিস ইউনিভার্স বাংলাদেশ' প্রতিযোগী নিদ্রা দে নেহা মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন এবং বিজ্ঞাপন, নাটক, ওটিটি এবং সিনেমায়ও তার ভূমিকা ছিল। তার অভিনীত সিনেমা ‘শরতের জবা’ গত বছর মুক্তি পায়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী