ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৫ ০১:২১:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৫ ০১:২১:০০ অপরাহ্ন
যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় চার বৃহত্তর বিভাগে দুদিন করে কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপির তিন অঙ্গসংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

ঘোষণা অনুযায়ী, আগামী ১০ মে চট্টগ্রামে, ১৭ মে খুলনায়, ২৪ মে বগুড়ায় এবং ২৮ মে ঢাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রতিটি সমাবেশের আগের দিন সেখানে একটি সেমিনার আয়োজন করা হবে।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এ কর্মসূচির বিস্তারিত জানান। তিনি বলেন, দেশের ১০টি সাংগঠনিক বিভাগকে ৪টি বৃহত্তর ভাগে ভাগ করে সমন্বিত এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে শুধু ভোটার নয়, আগামীর নীতিনির্ধারক হিসেবেও প্রস্তুত করতে চায় সংগঠনগুলো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নেতারা বলেন, চাঁদাবাজিসহ সংগঠনের ভেতরে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসররা এখন জামায়াত ও এনসিপিতে যোগ দিচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা