ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

ভারতে পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল নিষিদ্ধ, বিবিসিকে সতর্ক বার্তা

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৫ ০৩:১৫:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৫ ০৩:১৫:৫০ অপরাহ্ন
ভারতে পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল নিষিদ্ধ, বিবিসিকে সতর্ক বার্তা
কাশ্মিরে পর্যটক হত্যার রক্তাক্ত ঘটনার পর আরও তীব্র হলো পাক-ভারত উত্তেজনা। দুই দেশের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই এবার বড় পদক্ষেপ নিল দিল্লি। পাকিস্তানভিত্তিক ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করলো ভারত। একই সঙ্গে সংবাদমাধ্যমগুলোকেও দেওয়া হয়েছে কড়া সতর্কবার্তা।

রোববার (২৮ এপ্রিল) এক নির্দেশনায় এসব পদক্ষেপের কথা জানায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নিষিদ্ধ চ্যানেলগুলোর তালিকায় রয়েছে পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম ডন, জিও নিউজ, এআরওয়াই নিউজ, বোল নিউজ, সামা টিভিসহ বেশ কয়েকজন সাংবাদিকের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলও।

ভারতীয় কর্তৃপক্ষের অভিযোগ, এই চ্যানেলগুলো সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়িয়ে উত্তেজনা বাড়াচ্ছিল। সম্প্রতি কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৫ পর্যটক এবং এক কাশ্মীরি নাগরিক নিহত হওয়ার পরই এমন সিদ্ধান্ত নেয় দিল্লি।

এছাড়া, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন নিয়েও আপত্তি তুলেছে ভারত। তাদের অভিযোগ, বিভ্রান্তিকর শিরোনাম দিয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলছে বিবিসি।

কাশ্মিরের রক্তাক্ত ঘটনার পর দুই দেশের সম্পর্ক যে আরও তপ্ত পথে হাঁটছে, তা যেন স্পষ্ট হলো দিল্লির এই নতুন পদক্ষেপে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী