ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

বিচারাধীন মামলার ওপর আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপের সুযোগ নেই: আইন উপদেষ্টা

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৫ ০৩:৩৫:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৫ ০৩:৩৫:৪৫ অপরাহ্ন
বিচারাধীন মামলার ওপর আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপের সুযোগ নেই: আইন উপদেষ্টা
বর্তমান সরকারের অধীনে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন— এমনটাই দাবি করলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বললেন, উচ্চ আদালতে বিচারাধীন কোনো মামলায় আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপের সুযোগ নেই।

সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর ওসমানী মিলনায়তনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক আসিফ জানান, আদালতে কোন মামলা কখন শুনানি হবে বা কার্যতালিকায় কত নম্বরে আসবে— এসব সিদ্ধান্ত নেয় আদালত নিজেই। এখানে মন্ত্রণালয়ের নাক গলানোর কিছু নেই।

পূর্বের সরকারের সমালোচনা করে আসিফ নজরুল বলেন, "আগের সরকার ছিল ফ্যাসিস্ট, যারা কোনো নিয়ম মানত না। এক প্রধান বিচারপতিকে দেশ থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। আমরা সেই সরকার না। আমাদের হাতে উচ্চ আদালতে হস্তক্ষেপের কোনো এখতিয়ারই নেই।"

ঝিনাইদহের শিশু আছিয়া হত্যা মামলা নিয়েও কথা বলেন আইন উপদেষ্টা। জানান, মামলার বিচার শুরু হয়েছে, একটু দেরিতে চার্জশিট জমা হলেও আদালত গুরুত্বের সাথে বিচার পরিচালনা করছে। তিনি আশাবাদী, দ্রুত রায় পাওয়া যাবে।

বাংলাদেশে উদ্দেশ্যপ্রণোদিত মামলা হওয়ার কথা স্বীকার করলেন আসিফ নজরুল। অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলার প্রসঙ্গে বলেন, "মামলা করতে বাধা নেই, তবে কেউ বাণিজ্যিক উদ্দেশে মামলা করছে কিনা, তা প্রশাসন খতিয়ে দেখছে।" পাশাপাশি সাংবাদিকদের আহ্বান জানিয়ে বলেন, "উদ্দেশ্যপ্রণোদিত মামলা কারা করছে, আপনাদেরও অনুসন্ধান করা উচিত।"

কমেন্ট বক্স