ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম

ঝটিকা মিছিল বিরোধী অভিযান : আ.লীগের সাবেক এমপিসহ গ্রেপ্তার ৭

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৫ ০৪:১৪:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৫ ০৪:১৪:৫০ অপরাহ্ন
ঝটিকা মিছিল বিরোধী অভিযান : আ.লীগের সাবেক এমপিসহ গ্রেপ্তার ৭
গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) আওয়ামী লীগের সাবেক এমপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলম (৬৯), তুরাগ থানা ৫৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম বাবু (৪৯), বংশাল থানা ৩৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ওয়ারেজ সিকদার (৪৮), তুরাগ থানা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহেদ আলম (৪০), যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শহীদুল হক চৌধুরী রানা (৫৪), স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সম্প্রতি যাত্রাবাড়ী এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সমন্বয়কারী জাহিদুল ইসলাম তুষার (৩০), এবং তুরাগ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি মো. রেজাউল করিম (৪৭)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রোববার (২৭ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যার মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এসব নেতাদের। ডিবি-রমনা বিভাগের একটি টিম ধানমন্ডি এলাকা থেকে মো. জাফর আলমকে, ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম বংশাল এলাকা থেকে মো. শাহেদ আলমকে, ডিবি-লালবাগ বিভাগের একটি টিম বংশাল থেকে মো. ওয়ারেজ সিকদারকে, ডিবি-রমনা বিভাগের একটি টিম গোপীবাগ থেকে শহীদুল হক চৌধুরী রানাকে, ডিবি-উত্তরা বিভাগের একটি টিম কামারপাড়া থেকে মো. সিরাজুল ইসলাম বাবুকে এবং ডিবি সাইবার বিভাগের একটি টিম শনির আখড়া থেকে জাহিদুল ইসলাম তুষারকে গ্রেপ্তার করে।

এছাড়া, ভোরে উত্তরা পূর্ব থানার ১৮ নং সেক্টর থেকে মো. রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে এবং তারা সংঘবদ্ধ হয়ে রাজধানীসহ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর