ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

ইউক্রেন যুদ্ধ: রাশিয়ায় সেনা পাঠানোর কথা স্বীকার করল উত্তর কোরিয়া

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৫ ০৪:৩৯:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৫ ০৪:৩৯:১০ অপরাহ্ন
ইউক্রেন যুদ্ধ: রাশিয়ায় সেনা পাঠানোর কথা স্বীকার করল উত্তর কোরিয়া
১৯৫০-৫৩ সালের কোরিয়া যুদ্ধের পর এই প্রথম কোনো সশস্ত্র যুদ্ধে অংশ নেওয়ার কথা স্বীকার করল উত্তর কোরিয়া। সোমবার দেশটির পক্ষ থেকে জানানো হয়, রাশিয়ার কুরস্ক অঞ্চল পুনরুদ্ধারে সহায়তা করতে গত বছর সেনা পাঠিয়েছে তারা।

এর আগে, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং ইউক্রেনের গোয়েন্দা দপ্তর জানিয়েছিল যে, উত্তর কোরিয়া ২০২৩ সালের শীতের আগে ১০ থেকে ১২ হাজার সেনা রাশিয়ায় পাঠিয়েছিল। এতদিন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি উত্তর কোরিয়া, তবে সোমবার প্রথমবারের মতো সেনা পাঠানোর বিষয়টি তারা নিশ্চিত করেছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে একটি বিবৃতিতে উত্তর কোরিয়ার মিলিটারি কমিশন জানিয়েছে, ২০২৪ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে সুরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার আওতায় কোনো একটি দেশ আক্রান্ত হলে অন্য দেশ সামরিক সাহায্য করবে। কিম জং উন বলেন, "ইউক্রেনের আগ্রাসনকারীদের প্রতিহত করে কুরস্ক অঞ্চলকে মুক্ত করার উদ্দেশ্যেই রাশিয়াকে সাহায্য করেছে কোরিয়ার সেনা।"

এদিকে, রাশিয়া কুরস্ক অঞ্চল পুনরুদ্ধারের ঘোষণা দেওয়ার পর উত্তর কোরিয়া তাদের সেনা পাঠানোর বিষয়টি স্বীকার করেছে। তবে কত সেনা পাঠানো হয়েছে এবং তাদের মধ্যে কতজন নিহত হয়েছেন, সে বিষয়ে উত্তর কোরিয়া এখনও কিছু জানায়নি। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায়, রাশিয়ায় প্রায় চার হাজার উত্তর কোরীয় সেনা প্রাণ হারিয়েছেন, এরপর আরও তিন হাজার সেনা পাঠানো হয়।

বিশেষজ্ঞদের মতে, উত্তর কোরিয়ার সেনাবাহিনী অভিজ্ঞতার অভাবে এবং অপরিচিত অঞ্চলে শত্রুর বিরুদ্ধে লড়াই করার কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার