ঢাকা , সোমবার, ৩০ মার্চ ২০২৬ , ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে গতি যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার টেবিলে বসাবে পাকিস্তান: শেহবাজ শরীফ নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা চার বছরের মধ্যে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’ ইস্যু করবে সরকার হাইওয়ের পাশে টিকিট কাউন্টার থাকবে না : সড়কমন্ত্রী ১১ জেলায় নতুন ডিসি লালমনিরহাটে রেললাইনে শুয়ে থাকা বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে মৃত্যু প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী ৮ বছর বন্ধ ছিল হামের টিকা, নতুন করে কিনতে ব্যয় হচ্ছে ৬০৪ কোটি- স্বাস্থ্যমন্ত্রী সাগরিকায় কোল্ড স্টোরেজে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট খাবারের অভাবেই মারা গেছেন সুনামগঞ্জের ১০ জন, লাশ ফেলে দেওয়া হয় ভূমধ্যসাগরে দরকষাকষিতে মেলেনি অ্যাম্বুলেন্স, নবজাতকের মৃত্যু যুক্তরাষ্ট্র সফরে গেলেন সেনাপ্রধান আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে বাড়ছে না তেলের দাম- স্বরাষ্ট্রমন্ত্রী

মুজিববর্ষের নামে কত টাকা অপচয়, বের করা হবে: প্রেস সচিব

  • আপলোড সময় : ০৮-১১-২০২৪ ০৯:৫৩:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৪ ০৯:৫৩:৫৪ পূর্বাহ্ন
মুজিববর্ষের নামে কত টাকা অপচয়, বের করা হবে: প্রেস সচিব
মুজিববর্ষের নামে কোন মন্ত্রণালয় কত টাকা খরচ করেছে, তার একটি ডুকমেন্টেশন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।মুজিববর্ষের নামে জনগণের অর্থ অপচয় হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, ‘আপনারা জানেন মুজিববর্ষ ঘিরে কীভাবে একটা উন্মাদনা হয়েছে। মুজিববর্ষে কী ধরনের কাজ হয়েছে, কত টাকা অপচয় হয়েছে, সেটি নিয়ে ডকুমেন্ট করার কথা কেবিনেটে হয়েছে।’

মুজিববর্ষের নামে কোন কোন মন্ত্রণালয় কত টাকা খরচ করেছে, তা নিয়ে ডকুমেন্টেশন হবে জানিয়ে তিনি বলেন, ‘মুজিববর্ষের নামে কোন কোন মন্ত্রণালয় কী কী খাতে কত টাকা অপচয় করেছে, তার একটা তালিকা করা হবে।’প্রেস সচিব বলেন, ‘আমরা যেখানে ঋণের জন্য আইএমএফের কাছে হাত পাতছি; আইএমএফের কাছে ৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ চাচ্ছি; সেখানে মুজিববর্ষের নামে হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছি, কিছু ম্যুরাল বানিয়েছি, কিছু স্ট্যাচু বানিয়েছি। শুধু সরকারি কোষাগার থেকে টাকা গেছে বিষয়টা তা না।’

উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘অনেক ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানকেও জোর করা হয়েছে, ফলে কেউ মুজিব কর্নার করেছে, কেউ মুজিবের ম্যুরাল বানাতে বাধ্য হয়েছেন। মুজিববাদকে সামনে রেখে টাকা খরচের একটা উন্মাদনা ছিল।’টাকা অপচয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা একটা পত্রিকায় রিপোর্ট দেখেছি, সেটা যাচাই করতে পারিনি। পত্রিকাটি বলছে, শুধু ম্যুরাল বানানোর নামে চার হাজার কোটি টাকা খরচ করে ১০ হাজার মূর্তি বানানো হয়েছে।’

মুজিববর্ষে যেসব আমলা দায়িত্ব পালন করেছেন, তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কি না, এমন প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, ‘আগে ডকুমেন্টেশন হোক, তারপর দেখা যাবে কী করা যায়। ডকুমেন্টেশনের পর দেখতে পাব কী পরিমাণে অপচয় হয়েছে। এসব টাকা করদাতাদের টাকা। এই টাকা কীভাবে ব্যয় হলো, অবশ্যই আমরা দেখব ‘এ সময় তিনি আরও বলেন, ‘আপনারা নিশ্চয় দেখেছেন পদ্মা সেতুতে দুটি ম্যুরালের জন্য ১১৭ কোটি টাকা ব্যয় হয়েছে, চিন্তা করা যায়?’

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী