ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য

আকস্মিক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৫ ০৭:০৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৫ ০৭:০৪:৩৬ অপরাহ্ন
আকস্মিক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আকস্মিকভাবে ইউক্রেনের সঙ্গে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবসের ৮০তম বার্ষিকী উপলক্ষে আগামী ৮ মে থেকে ১০ মে মধ্যরাত পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে।

ক্রেমলিনের ভাষ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে যুদ্ধের সব ধরনের অভিযান স্থগিত থাকবে এবং মস্কো আশা করছে, ইউক্রেনও একই ধরনের যুদ্ধবিরতি ঘোষণা করবে। তবে সতর্ক করে বলা হয়েছে, ইউক্রেন যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালায়, তবে রাশিয়ার বাহিনী উপযুক্ত ও কার্যকর পাল্টা ব্যবস্থা নেবে।

এর আগে, খ্রিষ্টানদের বড়দিন উপলক্ষে পুতিন একইভাবে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন, যদিও সে সময় উভয়পক্ষ যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছিল।

প্রসঙ্গত, পুতিন গত মাসে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবিত একটি ৩০ দিনের পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, যদিও ইউক্রেন সেটি মেনে নিয়েছিল। এরপর বড়দিন উপলক্ষে মাত্র ৩০ ঘণ্টার জন্য স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন তিনি, যেটি পশ্চিমা দেশগুলো "জনসংযোগের কৌশল" বলে আখ্যায়িত করেছিল।

পটভূমিতে বলা দরকার, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া ইউক্রেনের চারটি অঞ্চলের বৃহৎ অংশের নিয়ন্ত্রণ নিয়েছে। তারও আগে ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপ দখল করেছিল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন