ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ভারত-পাকিস্তান যুদ্ধের শঙ্কা: পাকিস্তান বলছে ‘প্রস্তুত আছি’

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০১:৫৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০১:৫৫:২৯ অপরাহ্ন
ভারত-পাকিস্তান যুদ্ধের শঙ্কা: পাকিস্তান বলছে ‘প্রস্তুত আছি’
কাশ্মিরে পর্যটকদের ওপর হামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বাড়ছেই। এমন পরিস্থিতিতে যেকোনো সম্ভাব্য সংঘর্ষের জন্য সম্পূর্ণ প্রস্তুতির কথা জানালেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ‘আমরা আমাদের বাহিনী প্রস্তুত রেখেছি। পরিস্থিতি যেকোনো সময় ভয়াবহ হতে পারে—সে অনুযায়ী কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

গত চারদিন ধরে নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর ভারত ও পাকিস্তান গোলাগুলি চালাচ্ছে। উভয় দেশই পরস্পরকে সংঘর্ষের জন্য দায়ী করছে।

পরিস্থিতি আরও ঘোলাটে হয় জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় দুই ডজনের বেশি মানুষের প্রাণহানির পর। ভারত দাবি করেছে, হামলাকারীদের মধ্যে দু’জন পাকিস্তানি নাগরিক। তবে ইসলামাবাদ এই অভিযোগ ভিত্তিহীন দাবি করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।

এদিকে খাজা আসিফ সামা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। সামনে যুদ্ধের আশঙ্কা রয়েছে।’ পরে জিও নিউজকে দেওয়া বক্তব্যে তিনি জানান, ভুল ব্যাখ্যার সুযোগ যেন না থাকে, তাই স্পষ্ট করে বলছি—পরবর্তী ২-৪ দিন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, পাকিস্তান এরইমধ্যে চীন, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন মিত্র দেশের সঙ্গে যোগাযোগ করেছে এবং চলমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছে।

চীন, যুক্তরাষ্ট্র, তুরস্ক ও কাতার ইতিমধ্যেই দুই দেশের প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াকুন বলেন, ‘ভারত ও পাকিস্তান যেন সংলাপের মাধ্যমে বিরোধ মেটায় এবং আঞ্চলিক শান্তি রক্ষা করে।’

মার্কিন স্টেট ডিপার্টমেন্টও এক বিবৃতিতে বলেছে, তারা দুই দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে এবং শান্তিপূর্ণ সমাধানের পক্ষেই রয়েছে।

এছাড়া, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানিও শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে উত্তেজনা নিরসনের ওপর গুরুত্বারোপ করেছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা