ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

তারেক রহমানের খালাতো ভাই শাহরিনকে কারাগারে পাঠানোর আদেশ

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০২:৪৭:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০২:৪৭:৫০ অপরাহ্ন
তারেক রহমানের খালাতো ভাই শাহরিনকে কারাগারে পাঠানোর আদেশ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির আলাদা দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ও সাবেক এমপি শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এই আদেশ দেন।

১৭ বছর আগে আয়কর ফাঁকির মামলায় শাহরিনকে আট বছরের কারাদণ্ড ও ৯২ লাখ টাকা জরিমানা করেন আদালত। সম্প্রতি দেশে ফিরে আজ তিনি আত্মসমর্পণ করে জামিন চান। তবে আদালত আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে তার আইনজীবীরা জানিয়েছেন, শাহরিন হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। এজন্য তাকে অ্যাম্বুলেন্সে করে কারাগারে পাঠানোর ও ডিভিশন দেওয়ার আবেদন করা হয়। আদালত কারাবিধি অনুযায়ী চিকিৎসা ও ডিভিশনের নির্দেশ দেন।

জামিন আবেদনে শাহরিন দাবি করেন, তিনি ১৯৯৮-৯৯ করবছর থেকে ২০০৬-০৭ করবছর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিয়েছেন এবং তার সব সম্পদের তথ্য সঠিকভাবে উল্লেখ করেছেন। তবু তিনি বিচারিক আদালত থেকে ন্যায়বিচার পাননি বলে অভিযোগ করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা