ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

জুলাই সনদ তৈরির পরই ভোট: প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০২:৫৯:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০২:৫৯:৩৭ অপরাহ্ন
জুলাই সনদ তৈরির পরই ভোট: প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ও সুপারিশের সমঝোতার ইস্যুগুলো ঐকমত্য কমিশন জুলাই সনদে তুলে ধরবে। তারপর আমরা নির্বাচন করবো। আশা করি, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।



ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে ফাঁকে ইতালির সংবাদমাধ্যম রাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। সেই সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, ‘টানা ১৫ বছরের বেশি একনায়কতান্ত্রিক শাসনের পর গণতান্ত্রিক নির্বাচন করা চ্যালেঞ্জের। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরির পরই হবে ভোট।’সাক্ষাৎকারে জুলাই অভ্যুত্থান, আওয়ামী লীগের অপশাসন, সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে ড. ইউনূস বলেন, হাসিনা সরকার প্রায় দেড় হাজার মানুষকে হত্যা করে ক্ষমতা ছেড়ে পালিয়ে যায়। সেই সময় ছাত্রদের ডাকে দেশের দায়িত্ব নেন তিনি।




প্রধান উপদেষ্টা বলেন, ‘সমাজ ও অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে ফেলেছিল ফ্যাসিস্ট সরকার। ভেঙে পড়েছিল সবকিছু। এই পরিস্থিতি থেকে পুনরুদ্ধার করে আবার বাংলাদেশকে ঠিক অবস্থানে ফিরিয়ে এনেছে অন্তর্বর্তী সরকার।’সময় প্রধান উপদেষ্টা পোপ ফ্রান্সিসকে নিয়ে বলেন, পোপ ফ্রান্সিস ছিলেন শান্তির দূত, তিনি রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধান চেয়েছিলেন। সেই সঙ্গে ড. ইউনূস তার তিন শূন্য তত্ত্ব আগামীর পৃথিবীর জন্য যে জরুরি সেটা গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু