ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই বর্তমান পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়, আগের পোশাকে ফিরতে সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সব পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত ‘ঢালিউড কিং’ শাকিব খানের জন্মদিন আজ ভারতে মহাসড়কে ভয়াবহ তুষারধস, নিহত ৭ বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? ক্রিকবাজ–এর প্রতিবেদন - বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী দক্ষিণ আফ্রিকার ইরানি দূতাবাসের ফান পোস্ট- ডালিমের জুস পান করলে তেল আবিবে হামলা হবে আরও ‘নির্ভুল আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প নির্বাচনে ‘এক্সট্রা অর্ডিনারি ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, আল্লাহর দরবারে মামলা দিয়েছি: গোলাম পরওয়ার এআইয়ের পরামর্শে মাকে হাতুড়ি দিয়ে হত্যা করে ছেলে নেপালে জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেপ্তার সৌদিতে বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় ১২ মার্কিন সেনা আহত, ২ জনের অবস্থা গুরুতর জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হচ্ছে বগুড়ায় যশোরে যাত্রীবাহী বাসে আগুন ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত ট্রাম্পের পিছু হটা কৌশল নাকি বাজারের ভয়? নামতে না পেরে দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটল মমতাকে বহনকারী বিমান

রাজধানীতে পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তির মৃত্যু

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০৩:২৫:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০৩:২৫:২৬ অপরাহ্ন
রাজধানীতে পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তির মৃত্যু
রাজধানীর কুড়িল বিশ্বরোড ও ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাদের বয়স আনুমানিক ৫০ ও ৬৫ বছর। সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় পৃথক এই দুটি দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বজলুর রশিদ জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে কুড়িল বিশ্বরোডের বিআরটিসি কাউন্টারের পেছনের রেললাইন থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের বরাতে জানা যায়, তিনি রেললাইন ধরে হাঁটার সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।

অপরদিকে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় রেললাইন পার হওয়ার সময় যমুনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আরও এক ব্যক্তির মৃত্যু হয়।

এসআই বজলুর রশিদ জানান, নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এই দুটি ঘটনায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই