ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল
সেমিনারে জামায়াত নেতা

নির্বাচন নিয়ে মানুষ ‘ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স’ হারিয়ে ফেলেছে

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০৩:৩০:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০৩:৩০:৫৫ অপরাহ্ন
নির্বাচন নিয়ে মানুষ ‘ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স’ হারিয়ে ফেলেছে
নির্বাচন নিয়ে বাংলাদেশের জনগণ ‘ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স’ হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) নির্বাচন কমিশনের উদ্যোগে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আয়োজিত একটি সেমিনারে তিনি এ মন্তব্য করেন। সেমিনারটির বিষয় ছিল প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার।

আকন্দ বলেন, “সাড়ে ১৫ বছরের স্বৈরশাসক আমলে নির্বাচন কমিশনের কার্যক্রমে মানুষ ভোটের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। অতীতে যেভাবে ‘প্রার্থী সিলেকশন’ হয়েছে, সেটি কোনো স্বাধীন নির্বাচন কমিশনের কাজ হতে পারে না। ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন ঘিরে যা ঘটেছে, তা মানুষের মধ্যে সন্দেহ ও আস্থার সংকট তৈরি করেছে।”

তিনি আরও বলেন, “আজকে আমরা লক্ষ্য করছি, কমিশন একটি নতুন পদ্ধতি উপস্থাপন করেছে। তাদের দায়িত্বশীলতা, জবাবদিহিতা ও সাংবিধানিক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠার জন্য কিছুটা হলেও ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে।”

প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে মতিউর রহমান বলেন, “৫৫ বছরের ইতিহাসে এই প্রথম প্রবাসীদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এটিকে সাধুবাদ জানাই। তবে প্রক্সি ভোটের মতো বিষয়গুলো নিয়ে সতর্ক থাকতে হবে, কারণ এতে ভোটের প্রতিফলন বিকৃত হওয়ার আশঙ্কা থাকে।”

তিনি বলেন, “ভোটারদের প্রকৃত ইচ্ছার প্রতিফলন নিশ্চিত করতে না পারলে নির্বাচনের ফলাফল প্রশ্নবিদ্ধ হবে। সুতরাং নির্বাচন কমিশনের উচিত হবে ট্রাস্ট পুনর্গঠনের মতো কাজ করা।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী