ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সীমান্তে গভীর রাতে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০৩:৩৯:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০৩:৩৯:১৭ অপরাহ্ন
সীমান্তে গভীর রাতে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি
জম্মু ও কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে।এ নিয়ে টানা পাঁচ রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল।মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।তবে গোলাগুলির ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।



এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়, জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তানি সেনারা টানা পঞ্চম রাতেও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। প্রতিক্রিয়ায় ভারতীয় সেনাবাহিনী ‘পরিমিত এবং কার্যকর’ জবাব দিয়েছে।
এই গোলাগুলির ঘটনা ঘটেছে কুপওয়ারা এবং বারামুল্লা জেলার বিপরীত দিকের এলাকা এবং আখনুর সেক্টরের কাছে।গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে পঞ্চম রাতের মতো গোলাগুলির ঘটনা ঘটল।




ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘২৮-২৯ এপ্রিল রাতে, পাকিস্তান সেনাবাহিনী কুপওয়ারা এবং বারামুল্লা জেলার বিপরীতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে, আখনুর সেক্টরে বিনা উসকানিতে ছোট অস্ত্রের গুলিবর্ষণ করে। ভারতীয় সেনাবাহিনী এই উসকানির পরিমিত এবং কার্যকরভাবে জবাব দিয়েছে।’প্রতিবেদনে আরও দাবি করা হয়, বৃহস্পতিবার রাত থেকে পাকিস্তানি সেনারা নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন ভারতীয় অবস্থান লক্ষ্য করে গুলি চালাচ্ছে। তবে এ বিষয়ে পাকিস্তানি গণমাধ্যমে এখনও কোনো তথ্য জানানো হয়নি।


 


মঙ্গলবার পহেলগাম হামলার সাথে সীমান্ত সংযোগের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারত গত বুধবার পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেয়। এর জবাবে পাকিস্তানও বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপ ঘোষণা করে।
 মঙ্গলবার (২২ এপ্রিল) পহেলগামের বৈসারণ উপত্যকায় বন্দুকধারীদের হামলায়  এক নেপালি নাগরিকসহ ২৬ জন পর্যটক নিহত হন। 

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা