ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

বাংলাদেশি হজযাত্রীদের ফুল দিয়ে বরণ করে নিলো সৌদি

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০৩:৪৩:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০৩:৪৩:৪৩ অপরাহ্ন
বাংলাদেশি হজযাত্রীদের ফুল দিয়ে বরণ করে নিলো সৌদি
এই বছরের হজ কার্যক্রম শুরু হতেই সৌদি আরবের পক্ষ থেকে বাংলাদেশি হজযাত্রীদের জন্য দেখা গেছে এক আবেগঘন ও সৌহার্দ্যপূর্ণ দৃশ্য। হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছানো বাংলাদেশি হজযাত্রীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্যরা।



ইনসাইড দ্যা হারামাইনের পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, জেদ্দা কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পবিত্র ইহরাম পরিহিত হজযাত্রীরা নামার পরপরই সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের হাতে শুভেচ্ছা স্বরূপ ফুল ও উপহার সামগ্রী তুলে দিচ্ছেন। অনেক নারী হজযাত্রীকে হাতে লাল গোলাপ ও গিফট ব্যাগ নিয়ে উচ্ছ্বসিত দেখা যায়। এই অভ্যর্থনার মাধ্যমে সৌদি সরকার এক অনন্য আতিথেয়তার দৃষ্টান্ত স্থাপন করেছে।

 


হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সূত্রে জানা যায়, ২০২৫ সালের হজযাত্রার প্রথম দিনে বেশ কয়েকটি ফ্লাইটে বাংলাদেশ থেকে ৩ হাজার ৬০৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। চলতি বছরে বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন, যার মধ্যে এখন পর্যন্ত ৬৪ হাজার ২৮০ জনের ভিসা ইস্যু করা হয়েছে।
 


হজযাত্রীদের প্রতি সৌদি সরকারের এই সম্মান ও আন্তরিক আচরণ বিশ্ব মুসলিম সমাজে প্রশংসিত হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের জন্য এই আতিথেয়তা আরও বেশি গর্বের ও ভালোবাসার বার্তা বহন করে।
 


গতকাল (সোমবার) রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আয়োজিত অনুষ্ঠানে ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করেন। এরপর রাত ২টা ১৫ মিনিটে সাউদিয়ার প্রথম ফ্লাইট (এসভি ৩৮০৩) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করে, যাতে ছিলেন ৩৯৮ জন হজযাত্রী। আজ দিনের বাকী সাত ফ্লাইটে যাবেন আরো ২৯১২জন, ভিসা পেয়েছেন ৬৪,২৮০ জন।
 


সোমবার রাত ও মঙ্গলবার ভোরে আরও কয়েকটি ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশি হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন। প্রথম দিনে মোট ১০টি ফ্লাইটে ৪ হাজার ১৮০ জন হজযাত্রী সৌদি যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে আটটি ফ্লাইটে যাত্রীরা জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এবং দুটি ফ্লাইটে মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
 



ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর তিনটি এয়ারলাইনস ২৩২টি প্রাক্‌-হজ ফ্লাইটের মাধ্যমে এ দেশের হজযাত্রী পরিবহন করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১১৮টি প্রাক্-হজ ফ্লাইটে ৪৪ হাজার ৩০৭ জন, সাউদিয়া ৮০টি ফ্লাইটে ৩২ হাজার ৭৪০ জন ও ফ্লাইনাস ৩৪টি ফ্লাইটে ১৩ হাজার ৬৫ জন হজযাত্রী পরিবহন করবে। ৩১ মে প্রাক্-হজ ফ্লাইট শেষ হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ১০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে।
 


এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
 


হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও সহজ করতে এ বছর হাজিদের জন্য একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে, যেখানে যোগাযোগ সুবিধাসহ প্রয়োজনীয় বিভিন্ন ফিচার যুক্ত করা হয়েছে। এছাড়া হাজিদের হজ প্রিপেইড কার্ড ও মোবাইল সিমের রোমিং সুবিধাও দেওয়া হচ্ছে।
 


আগামী ৩১ মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট। আর ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভবনা রয়েছে। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী