ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

গুজরাটে ‘কথিত’ বাংলাদেশিদের এলাকায় ঘর ভাঙা শুরু করল ভারত

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০৩:৪৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০৩:৪৭:২৬ অপরাহ্ন
গুজরাটে ‘কথিত’ বাংলাদেশিদের এলাকায় ঘর ভাঙা শুরু করল ভারত
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদের যে অঞ্চলে প্রচুর সংখ্যক “বাংলাদেশি” থাকেন বলে পুলিশের সন্দেহ, সেই চান্দোলা লেক এলাকায় মঙ্গলবার সকাল থেকে বেআইনি ঘরবাড়ি গুঁড়িয়ে দিতে শুরু করেছে প্রশাসন।




এর আগে গত শনিবার ভোর রাত থেকে গুজরাট জুড়েই শুরু হয়েছিল “অবৈধ বাংলাদেশি”দের খোঁজে তল্লাশি। সোমবার রাত পর্যন্ত ওই অভিযানে প্রায় সাড়ে ছয় হাজার মানুষকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।

তাদের মধ্যে অবশ্য মাত্র ৪৫০ জনের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে যে তারা বাংলাদেশি এবং বেআইনিভাবে গুজরাটে থাকছিলেন, জানিয়েছিলেন রাজ্যের পুলিশ মহা-নির্দেশক বিকাশ সহায়।




এরপরেই আহমেদাবাদের ওই অঞ্চলে কথিত বাংলাদেশিদের বাড়ি-ঘর ভাঙা শুরু হলো।

পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) শরদ সিংহল সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, “সিয়াসতনগর বাঙাল ভাস’ নামের একটি এলাকার অধিকাংশই বাংলাদেশি অনুপ্রবেশকারী। আহমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশন একটি সমীক্ষা চালিয়ে দেখেছিল যে অনেক বেআইনি নির্মাণ আছে সেখানে।


মঙ্গলবার সকাল থেকে ৫০টি বুলডোজার এবং প্রায় দুই হাজার পুলিশ কর্মীকে ওই ঘর ভাঙার কাজে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সিংহল।

ভোররাতের অপারেশন শুরুর আগে থেকেই অবশ্য স্থানীয় মানুষদের বাড়িঘর খালি করে চলে যেতে দেখেছেন ঘটনাস্থলে রাত থেকেই উপস্থিত থাকা বিবিসির সংবাদদাতারা। বিবিসি বাংলা

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল