ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৮-১১-২০২৪ ১০:২৬:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৪ ১০:২৬:২৫ পূর্বাহ্ন
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেপ্তার
ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তাহজীব আলম সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে ঢাকার সাভারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।র‍্যাব জানায়, ঝিনাইদহে জামায়াতে ইসলামির কর্মী আবদুস সালাম হত্যার ঘটনায় ১১ বছর পর সম্প্রতি মামলা হয়েছে। সেই মামলার আসামি তিনি। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।তিনি বলেন, ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী সমিকে হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ঝিনাইদহ সদর থানার মামলায় সাভারের নবীনগর এলাকা থেকে আজ রাতে গ্রেপ্তার করা হয়েছে। 

এদিকে ঝিনাইদহে জামায়াতে ইসলামির কর্মী আবদুস সালাম হত্যার ঘটনায় ১১ বছর পর গত ২৭ আগস্ট একটি মামলা হয়। মামলায় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীসহ আওয়ামী লীগের ২৭০ জনকে আসামি করা হয়েছে। নিহত ব্যক্তির শ্বশুর ও কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা আবু বকর সিদ্দিক বাদী হয়ে মামলাটি করেন।ঝিনাইদহ-২ আসন (সদর আংশিক ও হরিণাকুণ্ডু উপজেলা) থেকে তাহজীব আলম সমি ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। পরে তিনি ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাবা নূরে আলম সিদ্দিকী ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও স্বতন্ত্র সংসদ সদস্য ছিলেন। তাহজীব আলম সিদ্দিকী সমির বাবা নূরে আলম সিদ্দিকী বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও স্বতন্ত্র সংসদ সদস্য ছিলেন। 

সাবেক এই এমপি ডোরিন পাওয়ার লিমিটেডের মালিক, যেটিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় 'মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেড' নামে একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি দেওয়া হয়। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সময় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ধলেশ্বরী নদীর প্রবাহ বিঘ্নিত করার অভিযোগ রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা