ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

রণতরী থেকে সমুদ্রে পড়ে গেল যুক্তরাষ্ট্রের ৮১০ কোটির বিমান

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০৪:১২:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০৪:১২:৫৭ অপরাহ্ন
রণতরী থেকে সমুদ্রে পড়ে গেল যুক্তরাষ্ট্রের ৮১০ কোটির বিমান
লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যান থেকে পড়ে গেল একটি এফ/এ-১৮ই যুদ্ধবিমান। পানিতে গেছে বিমানটির সঙ্গে থাকা একটি টো ট্রাক্টরও। ৮১০ কোটি টাকার এই দুর্ঘটনায় হতাহতের বড় কোনো ঘটনা না ঘটলেও আহত হয়েছেন একজন নাবিক।

সোমবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন নৌবাহিনী। জানানো হয়, রণতরীর হ্যাঙ্গার বে-তে থাকা অবস্থায় বিমানটি সরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এক কর্মী। মুহূর্তেই বিমান ও ট্রাক্টর দুটোই সাগরে পড়ে যায়।

তবে, ঘটনার সময় সতর্ক থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান সবাই। নাবিকদের তাৎক্ষণিক সুরক্ষা ব্যবস্থা এবং দ্রুত পদক্ষেপে কেউ নিখোঁজ হননি। আহত নাবিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ নিয়ে তদন্ত শুরু করেছে নৌবাহিনী। কীভাবে এই পরিমাণ নিরাপত্তার মধ্যেও রণতরী থেকে একটি যুদ্ধবিমান পড়ে যেতে পারে—এ প্রশ্ন ঘুরছে সবার মাথায়।

এই রণতরীতে থাকা একই মডেলের একটি বিমান গত বছর ভুল করে গুলি করে ভূপাতিত করেছিল যুক্তরাষ্ট্রের সেনারাই। সেই ঘটনায় দুই পাইলট প্রাণে বেঁচে গেলেও, বিমানটি ধ্বংস হয়ে যায়।

বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের দুটি রণতরী—একটি ট্রুম্যান। ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে গত মার্চ থেকে চালানো হচ্ছে ব্যাপক বিমান হামলা, যার বড় অংশই পরিচালিত হচ্ছে এই রণতরী থেকে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী