ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

লিবিয়ার বেনগাজীতে বসবাসরতদের জন্য গণশুনানির আয়োজন

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০৪:৩২:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০৪:৩২:৩৬ অপরাহ্ন
লিবিয়ার বেনগাজীতে বসবাসরতদের জন্য গণশুনানির আয়োজন
লিবিয়ার বেনগাজী শহরে প্রবাসী বাংলাদেশিদের জন্য আসছে কনসুলার ও কল্যাণ সেবা নিয়ে গণশুনানি। আগামী ২ মে এই শুনানির আয়োজন করছে ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (২৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস।

জানা গেছে, গণশুনানিতে লিবিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার নিজে উপস্থিত থাকবেন। তিনি প্রবাসীদের মতামত শুনবেন, সমস্যার কথা জানবেন এবং সমাধানের দিক নির্দেশনা দেবেন।

দূতাবাস জানিয়েছে, এই শুনানির মূল উদ্দেশ্য হলো প্রবাসীদের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি, সেবা প্রদানের মান উন্নত করা এবং দূতাবাসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।

বিশেষ করে পাসপোর্ট, আউটপাস, নথিপত্র সত্যায়ন, আইওএম সহায়তায় স্বেচ্ছায় প্রত্যাবাসনসহ যেকোনো বিষয় নিয়ে আলোচনা করা যাবে এই গণশুনানিতে।

বেনগাজীতে অবস্থানরত প্রবাসীদের এতে অংশ নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে দূতাবাস।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা