ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

নাটকীয়তার টাইব্রেকার শেষে চ্যাম্পিয়ন কিংস

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০৪:৩৭:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০৪:৩৭:২৮ অপরাহ্ন
নাটকীয়তার টাইব্রেকার শেষে চ্যাম্পিয়ন কিংস
সাত দিন আগের অসমাপ্ত লড়াই আজ হলো শেষ। শেষ হলো নাটকীয়তায়, উত্তেজনায়, প্রতিশোধে। শেষ হাসি হেসেছে বসুন্ধরা কিংস। টাইব্রেকারে আবাহনীকে ৫-৩ গোলে হারিয়ে আবারও ফেডারেশন কাপের মুকুট নিজেদের করে নিল বর্তমান চ্যাম্পিয়নরা।

আজকের ম্যাচ ছিল সেই ‘বাকি থাকা’ সময়ের খেলা। ম্যাচ গড়িয়েছিল টাইব্রেকারে। আর টাইব্রেকার? সেটিও যেন এক থ্রিলার!

আবাহনীর হয়ে চতুর্থ শট নিতে আসেন মিরাজুল ইসলাম। গোলরক্ষক শ্রাবণ দারুণভাবে তার শট ঠেকিয়ে দেন, এবং কিংস তখনই উদযাপন শুরু করে দেয়। কিন্তু নাটক তখনও বাকি। রেফারি ফাউলের বাঁশি বাজিয়ে শট পুনরায় নেওয়ার নির্দেশ দেন।

রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ হন কিংসের গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন। সেখানেই উত্তেজনার নতুন পর্ব—রেফারি সায়মন সানি নয়নকে দেখান হলুদ কার্ড।

পুনরায় শট নিতে আসা মিরাজুল গোল করেন, ম্যাচে সমতা ফেরে। কিন্তু শেষ হাসি হাঁসেনি আবাহনী।

কিংসের হয়ে শেষ শট নেন ব্রাজিলিয়ান ড্যাসিয়েল। বল জালে জড়াতেই ম্যাচ, ট্রফি, ইতিহাস—সব নিজেদের করে নেয় বসুন্ধরা কিংস।

ফাইনাল নয় শুধু, এটা ছিল এক মধুর প্রতিশোধ। কোয়ালিফায়ারে এই আবাহনীই টাইব্রেকারে হারিয়েছিল কিংসকে। সেই ম্যাচে আবাহনী দশজন নিয়ে লড়েও জিতেছিল। এবার দশজন নিয়েই জয় ফিরিয়ে আনল কিংস।

কিংস কোচ ভ্যালরি তিতে আগেও টাইব্রেকারের আগে গোলরক্ষক পরিবর্তন করে বাজিমাত করেছিলেন। এবার আর বদল করেননি। আস্থা রেখেছেন শ্রাবণের ওপর। শ্রাবণও যেন বলছিলেন—“এবার আমিই ফিনিশ করব!” দ্বিতীয় শটে আবাহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকার শট ঠেকিয়ে ম্যাচে এগিয়ে দেন দলকে।

আবাহনীর পক্ষে গোল করেন রাফায়েল, মাহাদী খান ও মিরাজুল। কিন্তু দ্বিতীয় শট মিসই হয়ে দাঁড়ায় ছিটকে পড়ার কারণ।

অন্যদিকে কিংসের হয়ে একে একে গোল করেন জোনাথন, মোরসালিন, তপু, ইনসান এবং শেষ ও চূড়ান্তভাবে ড্যাসিয়েল।

এই গোলের পর আবাহনীর পঞ্চম শট আর নেওয়ার দরকারই হয়নি। ম্যাচ শেষ, শিরোপা পুনরুদ্ধার, প্রতিশোধ সম্পূর্ণ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা