ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে নজিরবিহীন সংকট দেখল স্পেন

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০৫:১৩:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০৫:১৩:৪০ অপরাহ্ন
ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে নজিরবিহীন সংকট দেখল স্পেন
স্পেনসহ পুরো আইবেরিয়ান উপদ্বীপ সোমবার (২৮ এপ্রিল) এক ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়ে। দুপুর ১২টা ৩০ মিনিটে হঠাৎ করেই একযোগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মুহূর্তেই থমকে যায় স্পেনের স্বাভাবিক জীবযাত্রা। পর্তুগালও পড়ে বড় ধরনের সংকটে। তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

স্পেনের বিদ্যুৎ সংস্থা রেড ইলেকট্রিকা জানিয়েছে, বিদ্যুৎ বিপর্যয়ের ২৪ ঘণ্টা পর প্রায় ৯৯ দশমিক ১৬ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হয়েছে। তবে এই বিপর্যয়ের নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে আরও সময় লাগবে। অন্যদিকে, পর্তুগালের বিদ্যুৎ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে অন্তত এক সপ্তাহ। যদিও সরকার জানিয়েছে, আজ (২৯ এপ্রিল) দিনের মধ্যে পুরো দেশেই বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়ে যাবে।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই স্পেনে শুরু হয় চরম বিশৃঙ্খলা। বন্ধ হয়ে যায় ইলেকট্রিক মেট্রো ও ট্রেন চলাচল। অনেক যাত্রী টানেলের ভেতর আটকা পড়ে যান। পরে উদ্ধারকারী দল অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। রাস্তার ট্রাফিক সিগন্যাল বন্ধ হয়ে যাওয়ায় যানজট এবং সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে একাধিক জায়গায়।

বিমান চলাচলেও বিপর্যয় নেমে আসে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্পেনে বাতিল করা হয় ৩০০টিরও বেশি ফ্লাইট। এ ছাড়া টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট ব্যবহারে বড় ধরনের বিঘ্ন ঘটে। একপ্রকার তথ্য অন্ধকারে ডুবে যায় মানুষ। তখন ভরসা হয়ে ওঠে রেডিও। জানা গেছে, সোমবার স্পেনজুড়ে রেডিও বিক্রিতে রেকর্ড হয়েছে।

অচলাবস্থার কারণে দেশজুড়ে জারি করা হয় জরুরি অবস্থা। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রায় ৩০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করে স্পেন সরকার।

এই বিদ্যুৎ বিপর্যয়ের কারণ এখনো নিশ্চিত নয়। অনেকে শুরুতে ধারণা করেছিলেন, এটি কোনো সাইবার আক্রমণের ফল। তবে স্পেন ও পর্তুগাল উভয় দেশ জানিয়েছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ইউরোপীয় বিদ্যুৎ সংস্থা ইউরেলেকট্রিকের এক কর্মকর্তা জানিয়েছেন, ফ্রান্স ও স্পেনের মধ্যকার একটি বিদ্যুৎ সঞ্চালন লাইনে বড় ধরনের ত্রুটি থেকেই মূলত এই বিপর্যয়ের সূত্রপাত।

এই ঐতিহাসিক বিপর্যয় স্মরণ করিয়ে দিয়েছে, আধুনিক জীবনে বিদ্যুৎ ব্যবস্থা কতটা গুরুত্বপূর্ণ এবং তা ভেঙে পড়লে কী ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা