ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা দেশ পুনর্গঠনই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতে হবে, সরকারের এখানে কিছু করার নেই

কানাডার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০৭:০২:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০৭:০২:৩৬ অপরাহ্ন
কানাডার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি
কানাডার জাতীয় নির্বাচনে রীতিমতো উলটপালট—লিবারেল পার্টি বিপুল ভোটে জয় ছিনিয়ে নিয়েছে। ৩৪৩টি আসনের মধ্যে ১৭২টির বেশি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দলটি। ভোটের হিসাবে প্রায় ৬৪ শতাংশ সমর্থন।

নতুন প্রধানমন্ত্রী হয়েছেন দলের নেতা ও সাবেক কেন্দ্রীয় ব্যাংক গভর্নর মার্ক কার্নি।

জয়ের পর এক আবেগঘন ভাষণে কার্নি বলেন, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার মালিকানা নিতে এবং আমাদের বিভক্ত করতে চেয়েছেন, কিন্তু তা কখনোই সম্ভব হবে না। কানাডার জনগণ ঐক্যবদ্ধ ও অটল।”

নির্বাচনের আগেই ট্রাম্প তার স্বভাবসিদ্ধ বিতর্কে আগুন দেন। কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর প্রস্তাব, শুল্ক আরোপের হুমকি—সব মিলিয়ে কানাডীয়দের মধ্যে প্রবল দেশপ্রেম তৈরি করে। এই আবেগকেই কাজে লাগিয়েছে লিবারেল পার্টি।

জনপ্রিয়তা বাড়ে হু হু করে। আর শেষ পর্যন্ত, নিরঙ্কুশ জয়।

এর আগে জানুয়ারিতে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন জাস্টিন ট্রুডো। এরপরই দলে আসেন নতুন নেতৃত্ব—ব্যাংক অব কানাডা ও ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক গভর্নর মার্ক কার্নি।

কনজারভেটিভ নেতা পিয়েরে পোয়েলিয়েভ্রে পরাজয় মেনে নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

সাম্প্রতিক ইতিহাসে এটিই কানাডার রাজনীতিতে সবচেয়ে নাটকীয় এক মোড়। একদিকে ট্রাম্পের চাপ, অন্যদিকে কানাডার উত্তপ্ত আবেগ—সবকিছুকে ছাপিয়ে এবার দেশ চালাবেন অর্থনীতিবিদ মার্ক কার্নি।

কমেন্ট বক্স
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন