ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ১০:৫১:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ১০:৫১:২১ পূর্বাহ্ন
চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২

চীনের উত্তরপূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের লিয়াওইয়াং শহরে একটি রেস্তোরাঁয় আগুন লেগে অন্তত ২২ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেই প্রাণ বাঁচাতে পারেননি। আহত হয়েছেন আরও তিনজন। এক প্রতিবেদনে দেশটির সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।


 

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় ১২টা ২৫ মিনিটে আবাসিক এলাকায় অবস্থিত ওই রেস্তোরাঁয় আগুন ছড়িয়ে পড়ে।ঘটনাস্থলে আগুন নেভাতে ২২টি অগ্নিনির্বাপক গাড়ি ও ৮৫ জন দমকলকর্মী কাজ করছে বলে জানিয়েছেন লিয়াওনিং প্রদেশের ক্ষমতাসীন দলের কমিটি সেক্রেটারি হাও পেং।



 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই ঘটনাকে মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। আগুন লাগার কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি।পাশাপাশি তিনি আহতদের চিকিৎসা নিশ্চিত এবং দোষীদের জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন। সাম্প্রতিক কয়েক বছরে চীনে একই ধরনের কয়েকটি দুর্ঘটনার মধ্যে এটি সর্বশেষ।

 


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম