ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

কলকাতায় হোটেলে আগুন, নিহত ১৪

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ০১:০৬:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ০১:০৬:২৭ অপরাহ্ন
কলকাতায় হোটেলে আগুন, নিহত ১৪
কলকাতা শহরের মধ্যাঞ্চলীয় এলাকা বড়বাজারে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ১৪ জন।নিহতদের মধ্যে ২ জন শিশু, একজন মহিলা এবং ১১ জন পুরুষ। আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাদের। কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।



যে হোটেলটিতে আগুন লেগেছে, সেটির নাম ‘ঋতুরাজ’। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে আগুন লাগে এবং দ্রুত তা ৬ তলার সেই হোটেলটির প্রতিটি তলায় ছড়িয়ে পড়ে। পুলিশ কমিশনার জানিয়েছেন, এখন পর্যন্ত যাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তারা সবাই আগুনের ফলে সৃষ্ট ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেছেন।



ঋতুরাজ হোটেলের একতলায় ছিল একটি গুদাম, দোতলায় রেস্তোরাঁ। বাকি তিন থেকে ৬ তলা পর্যন্ত ছিল অতিথি ও কর্মীদের থাকার ঘর। আগুন লাগার অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে পৌঁছে যায় এবং তাদের প্রচেষ্টায় রাত ৩ টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন, পাশাপাশি জীবিত অবস্থায় উদ্ধার করা হয় ২৫ জনকে। জীবিতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর। মৃতদের মধ্যে ৮ জনের পরিচয় জানা গেছে।




কীভাবে আগুন লাগল, কিংবা কোন তলা থেকে আগুনের সূত্রপাত, তা এখনও জানা যায়নি। আগুন লাগার পর মঙ্গলবার রাতে ঘটনাস্থলে গিয়েছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নগর ও পৌরসভামন্ত্রী এবং কলকাতা শহরের মেয়র ফিরহাদ হাকিম এবং পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা। ফিরহাদ হাকিম সেখানে সাংবাদিকদের বলেছেন, “কীভাবে এই ঘটনা ঘটল, তা দমকল ও পুলিশ খতিয়ে দেখবে। এফআইআর হবে। ঘটনার তদন্ত হবে।”




এদিকে ঘটনার পর থেকেই পলাতক হোটেলের মালিক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।  

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা