ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

বন্ধুকে পুলিশে দিয়ে প্রেমিকাকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ০২:৫০:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ০২:৫০:৫৮ অপরাহ্ন
বন্ধুকে পুলিশে দিয়ে প্রেমিকাকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে দুর্গাপুর পৌর শহরের বিরিশিরি এলাকা থেকে তাকে আটক করা হয়। ঘটনার পরপরই তাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।গ্রেপ্তার হওয়া ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি উপজেলার চন্ডিগড় গ্রামের মজিবুর রহমানের ছেলে।


দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ভুক্তভোগী ছাত্রী নেত্রকোণা শহরে পরিবারসহ বসবাস করেন এবং ঢাকার একটি কলেজে সম্মান তৃতীয় বর্ষে পড়াশোনা করেন। তার সঙ্গে জেলার কলমাকান্দা উপজেলার এক শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক রয়েছে এবং পারিবারিকভাবে তাদের বিয়ের সিদ্ধান্ত হয়।

 

সোমবার তারা দুর্গাপুরে ঘুরতে গিয়ে ফয়সাল আহমেদের পরামর্শে বিরিশিরির একটি হোটেলে ওঠেন। পরদিন মঙ্গলবার বিকেলে ছাত্রীটির হবু স্বামী খাবার কিনতে বাইরে গেলে ফয়সাল কৌশলে পুলিশে ফোন করে তাকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে মিথ্যা অভিযোগ দেন এবং দ্রুত গ্রেপ্তার করার অনুরোধ জানান। পরে পুলিশ এসে ওই তরুণকে আটক করে।

 

ওসি আরও জানান, পুলিশ আটক তরুণের তথ্য অনুযায়ী হোটেল কক্ষে গেলে, তখন ছাত্রীটির চিৎকার শুনে দরজা ভেঙে অভিযান চালানো হয়। পুলিশ কক্ষে প্রবেশ করে ছাত্রীকে উদ্ধার করে এবং ফয়সাল আহমেদকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে। পুরো ঘটনাটি আধা ঘণ্টার মধ্যেই ঘটে।

 

পরে ভুক্তভোগী ছাত্রী নিজে বাদী হয়ে ফয়সালের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ফয়সালকে আদালতে পাঠানো হয়েছে এবং ছাত্রীটির শারীরিক পরীক্ষার জন্য নেত্রকোণা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী বলেন, “দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফয়সাল আহমেদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। কোনো ব্যক্তির অপকর্মের দায়ভার ছাত্রদল নেবে না।”


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা