ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য চড়া সবজির বাজার, বেশিরভাগের দাম ১০০ টাকার বেশি কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের ২ ডিসি প্রত্যাহার

কাশ্মিরে উত্তেজনা: ভারতের চার রাফাল যুদ্ধবিমানকে ধাওয়া পাকিস্তানি ফাইটার জেটের

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ০৩:৩৯:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ০৩:৩৯:৫২ অপরাহ্ন
কাশ্মিরে উত্তেজনা: ভারতের চার রাফাল যুদ্ধবিমানকে ধাওয়া পাকিস্তানি ফাইটার জেটের
কাশ্মীরের আকাশপথে ফের উত্তেজনা! জম্মু-কাশ্মিরের লাইন অব কন্ট্রোলে (এলওসি) ভারতের চারটি রাফাল যুদ্ধবিমানকে ধাওয়া করেছে পাকিস্তান বিমান বাহিনীর ফাইটার জেট। মঙ্গলবার (২৯ এপ্রিল) মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে দাবি করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম পিটিভি নিউজ।

পিটিভি জানায়, রাফালগুলো এলওসি অতিক্রম না করলেও সীমান্তের খুব কাছাকাছি টহল দিচ্ছিল। তবে পাকিস্তান বিমানবাহিনী দ্রুত সাড়া দেয় এবং প্রতিরক্ষা প্রস্তুতি নিয়ে রাফালগুলোকে সেখান থেকে সরে যেতে বাধ্য করে।

এর আগে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে এমন আশঙ্কা রয়েছে।

পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকেই দুই দেশের রাজনীতিকদের পাল্টাপাল্টি বক্তব্যে বাড়ছে উত্তেজনা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেকে সরাসরি যুদ্ধের আহ্বান জানাচ্ছেন।

ভারত-পাকিস্তান সম্পর্ক বরাবরই উত্তেজনাপূর্ণ। তবে এবার পরিস্থিতি যেভাবে গড়াচ্ছে, তাতে সীমান্তে যে কোনো সময় বড় ধরনের সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা বাড়ছে আন্তর্জাতিক মহলেও।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের

হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের