ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

‘বাংলাদেশ-মিয়ানমার একমত হলে রাখাইনে সহায়তা পাঠাতে করিডোর চালু করতে পারে জাতিসংঘ’

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ০৩:৫৩:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ০৩:৫৩:২৪ অপরাহ্ন
‘বাংলাদেশ-মিয়ানমার একমত হলে রাখাইনে সহায়তা পাঠাতে করিডোর চালু করতে পারে জাতিসংঘ’
রাখাইন রাজ্যে মানবিক পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। তবে বাংলাদেশ ও মিয়ানমার সরকার একমত হলে রাখাইনে খাদ্য ও জরুরি সহায়তা পাঠাতে করিডোর চালু করতে প্রস্তুত জাতিসংঘ। আজ (৩০ এপ্রিল) বুধবার এক বিবৃতিতে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এ কথা জানান।

বিবৃতিতে বলা হয়, রাখাইনে সহায়তা পাঠাতে হলে প্রথমে বাংলাদেশ ও মিয়ানমারের সরকারের সম্মতি প্রয়োজন। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, কোনো রাষ্ট্রের সীমান্ত অতিক্রম করে মানবিক সহায়তা পাঠাতে সংশ্লিষ্ট সরকারের অনুমতি নিতে হয়।

রোহিঙ্গা সংকট নিয়েও জাতিসংঘের অবস্থান স্পষ্ট করে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা অব্যাহত রয়েছে। পাশাপাশি তাদের আশ্রয়দাতা হিসেবে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন বাড়াতে কাজ করে যাবে জাতিসংঘ।

জাতিসংঘের এই বিবৃতি রোহিঙ্গা প্রত্যাবাসন ও রাখাইনের মানবিক সংকট মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগের সম্ভাবনার নতুন দ্বার খুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা