ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

হিংসা-প্রতিহিংসা নয়, মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে হবে:মির্জা ফখরুল ইসলাম

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ০৪:১১:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ০৫:১৪:২১ অপরাহ্ন
হিংসা-প্রতিহিংসা নয়, মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে হবে:মির্জা ফখরুল ইসলাম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দুর্ভাগ্য আজকে গোটা পৃথিবী ভাগ হয়ে গেছে। হিংসা প্রতিহিংসা হানাহানি গোটা পৃথিবীতে চলছে। এখান থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হচ্ছে সত্যিকার অর্থে মানুষে মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করা।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার মাদার তেরেসা স্কুলে শিক্ষার্থী ও খ্রিস্টীয় সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।


মির্জা ফখরুল বলেন, আমরা ১৯৭১ সালে দেশের জন্য যুদ্ধ করেছি। সেই যুদ্ধের প্রধান লক্ষ্য ছিল সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা। দুর্ভাগ্যক্রমে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র থেকে অনেকদিন বঞ্চিত ছিলাম।

তিনি বলেন, আমরা আবার সুযোগ পেয়েছি। আমাদের ছেলে মেয়েরা বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে নতুন একটি সুযোগ তৈরি করে দিয়েছে। একটি নতুন বাংলাদেশ তৈরি করবার।



ফখরুল বলেন, যেখানে সত্যিকার অর্থেই আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারব। সকলের কথা বলার যে অধিকার তা প্রতিষ্ঠা করতে পারি। অনেক হানাহানি বিভেদ আছে সবমিলিয়ে তারপরেও আমরা কিন্তু হাল ছাড়িনি। বাংলাদেশের মানুষ সব সময় ভালোর জন্য সংগ্রাম করে লড়াই করে।

সকল ক্ষেত্রের শ্রেণি পেশার মানুষ বাংলাদেশের জন্য অবদান রাখে। সব মিলিয়ে আমরা এই বাংলাদেশের জন্য কাজ করব। এটিই হওয়া উচিত আমাদের ভবিষ্যতের শপথ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা