ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬ , ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ খাল খননে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স নীতিতে সরকার: এ্যানি শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে লটারি সিস্টেম যুক্তিসঙ্গত মনে হয়নি: সংসদে শিক্ষামন্ত্রী সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া ‘অ্যালাউড’ না: স্পিকার সামরিক বিমান বিধ্বস্তে নিহত ৬ সেনার পরিচয় প্রকাশ করল যুক্তরাষ্ট্র সংসদের ভেতরে সমাধান না পেলে রাজপথে যেতে বাধ্য হবো ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ এক রাতের ইবাদত ৮৩ বছরের সওয়াব সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ৫ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ ঈদের সময় স্বর্ণালংকার থানায় রাখতে পারবেন : ডিএমপি কমিশনার সিঙ্গাপুরের উদ্দেশে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, রাডার ক্ষতিগ্রস্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে স্বামী–স্ত্রীর কর্মস্থল যাচাই হবে আইবাসে সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, সংস্কার পরিষদ বলতে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান পেট্রোল, অকটেন ও ডিজেল নিয়ে বড় সুখবর অশ্রু আর ভালোবাসায় আলী শামখানিকে বিদায় ইরানের মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে রোববার গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রল- অকটেন উদ্ধার

‘ট্রাম্প সরকারকে চটানো যাবে না’

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ০৪:৩৬:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ০৪:৩৬:৩৩ অপরাহ্ন
‘ট্রাম্প সরকারকে চটানো যাবে না’
ট্রাম্প সরকারকে চটানো যাবে না—ব্যবসায়ীদের সতর্ক করলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর এক হোটেলে এনবিআরের ৪৫তম পরামর্শক সভায় এমন মন্তব্য করেন তিনি।

এ সময় উপদেষ্টা বলেন, “আমরা ওদের সঙ্গে সমঝোতা করবো, সম্পর্ক বাড়াবো, কিন্তু ট্রাম্প সরকারকে বিরক্ত করা যাবে না। শুল্কের বিষয়ে তিন মাস সময় দিয়েছে, দরকার হলে আরও সময় চাইবো।”

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, “রেয়াত আর কর অব্যাহতির যুগ শেষ। রাজস্ব বাড়াতে হবে, সরকার চালাতে হবে, আপনাদেরও প্রণোদনা দিতে হবে। টাকার দরকার, কর দিতে হবে। এটা খরচ না, বিনিয়োগ। এর সুফল সবাই পায়—শিক্ষা, স্বাস্থ্য, সেবায়।”

চ্যালেঞ্জের কথা স্বীকার করে সালেহউদ্দিন বলেন, “গালমন্দ খাচ্ছি, মেনে নিচ্ছি। বাজেটে সহানুভূতিশীল থাকার চেষ্টা করবো। আপনাদেরও তা হতে হবে। গঠনমূলক সমালোচনা করুন, দেশ নিয়ে বিদেশিদের ধারণা ভালো।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ও এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান।

হাফিজুর রহমান রপ্তানিমুখী শিল্পে উৎসে কর অর্ধেকে নামিয়ে ০.৫০ শতাংশ করার সুপারিশ করেন। পাশাপাশি ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়ের সীমা ৪ লাখ ৫০ হাজার টাকা এবং নারী ও ৬৫ ঊর্ধ্বদের জন্য ৫ লাখ করার প্রস্তাব দেন তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ