ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ

টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস, ঝোড়ো হাওয়ার সতর্কতা ৮ জেলায়

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ০৫:৩৬:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ০৫:৩৬:৩৯ অপরাহ্ন
টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস, ঝোড়ো হাওয়ার সতর্কতা ৮ জেলায়
আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় কোথাও কোথাও ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। আজ (৩০ এপ্রিল) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টার মধ্যে যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।



অঞ্চলভিত্তিক পূর্বাভাস (১ মে - ৫ মে) :

বৃহস্পতিবার (১ মে):
খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।


শুক্রবার (২ মে):
রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রামের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।


শনিবার (৩ মে):
রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রামের দু’এক জায়গায় একই ধরনের আবহাওয়া থাকতে পারে। তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।




রোববার (৪ মে):
রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু’এক জায়গায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকবে প্রায় একই রকম।


সোমবার (৫ মে):
দেশের আটটি বিভাগেই দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

সর্বশেষ বৃষ্টিপাতের চিত্র
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে পাবনার ঈশ্বরদীতে। এছাড়া সিরাজগঞ্জের তাড়াশে ১০ মিলিমিটার, পটুয়াখালীর খেপুপাড়ায় ৪ মিলিমিটার ও টাঙ্গাইলে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের মতে, আগামী দিনগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে গিয়ে তাপমাত্রা বাড়তে পারে।

সতর্কতা
প্রবণতা অনুযায়ী, আগামী কয়েক দিন বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ো আবহাওয়া বিরাজ করতে পারে। তাই কৃষক, নৌযাত্রী ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা