ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

‘পারমাণবিক’ শক্তিধর পাকিস্তানে আক্রমণ এত সহজ নয়: মরিয়ম

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ০৫:৪৭:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ০৫:৪৭:৪২ অপরাহ্ন
‘পারমাণবিক’ শক্তিধর পাকিস্তানে আক্রমণ এত সহজ নয়: মরিয়ম
পাকিস্তান ‘পারমাণবিক’ শক্তিধর দেশ হওয়ায় কেউ এত সহজে দেশটিতে আক্রমণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ।বুধবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তান-ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন।

 

মঙ্গলবার (২৯ এপ্রিল) এক অনুষ্ঠানে মরিয়ম বলেন, ‘পাকিস্তান-ভারত সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কারণ আল্লাহ পাকিস্তান সেনাবাহিনীকে দেশ রক্ষার শক্তি দিয়েছেন। পাকিস্তানের যেকোনো শত্রু আক্রমণ করার আগে ১০বার ভাববে। সবাই জানে যে পাকিস্তান পারমাণবিক শক্তিধর।’ 
 



 
তিনি আরও বলেন, ‘আমাদের রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, আমাদের অবশ্যই ইস্পাতের প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে (বাইরের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পেছনে)।শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে পাকিস্তান শক্তিশালী হয়েছে উল্লেখ করে মরিয়ম আরও বলেন, ‘পাকিস্তানকে পারমাণবিক শক্তিধর দেশে পরিণত করার ক্ষেত্রে নওয়াজ শরিফ ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন।’
 


ওই অনুষ্ঠানে, পাকিস্তান সরকার দেশের এক কোটির বেশি শ্রমজীবী পরিবারকে রেশন কার্ড বিতরণ করবে বলেও জানান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। 

কমেন্ট বক্স
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ