ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

যুদ্ধজাহাজে পারমাণবিক অস্ত্র স্থাপনের নির্দেশ কিমের

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ০৬:২৩:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ০৬:২৩:২০ অপরাহ্ন
যুদ্ধজাহাজে পারমাণবিক অস্ত্র স্থাপনের নির্দেশ কিমের
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির নৌবাহিনীর যুদ্ধজাহাজে দ্রুত পারমাণবিক অস্ত্র সংযোজনের নির্দেশ দিয়েছেন। সম্প্রতি নতুন এক যুদ্ধজাহাজের অস্ত্র ব্যবস্থার পরীক্ষা পর্যবেক্ষণের সময় তিনি এ নির্দেশ দেন।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানায়, 'চোয়ে হিয়ন' নামের ৫,০০০ টনের একটি ডেস্ট্রয়ার শ্রেণির জাহাজে দুই দিনের অস্ত্র পরীক্ষার প্রথম দিন কিম নিজে উপস্থিত ছিলেন। তার সঙ্গে ছিলেন মেয়ে কিম জু আয়ে, যাকে ভবিষ্যৎ নেতা হিসেবে দেখা হচ্ছে।

জানা গেছে, এই যুদ্ধজাহাজে সুপারসনিক ক্রুজ মিসাইল, কৌশলগত ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, শিপ-টু-এয়ার ও শিপ-টু-সারফেস অস্ত্রসহ আধুনিক ইলেকট্রনিক জ্যামিং ব্যবস্থা যুক্ত রয়েছে। কিম জানান, এসব অস্ত্রের সমন্বয়ে নৌবাহিনীর আক্রমণক্ষমতা আরও শক্তিশালী হয়েছে।

উত্তর কোরিয়া নিজেদের ‘অপরিবর্তনীয় পারমাণবিক শক্তিধর’ রাষ্ট্র হিসেবে উল্লেখ করে বলছে, নিরস্ত্রীকরণ সম্ভব নয়। তারা যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে আক্রমণের প্রস্তুতি বলেও দাবি করছে।

এদিকে, দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সহায়তায় উত্তর কোরিয়ার সামরিক তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা