ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা পল্লি চিকিৎসক হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনার পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুকে হত্যা, গ্রেপ্তার চাচা আরও দুই মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুর টেস্টে ৭৫ ওভারে পাকিস্তানের টার্গেট ২৬৮ রান জুলাই থেকে ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর কোডে লেনদেন বাধ্যতামূলক: গভর্নর ১০০ টাকার বেশি ময়লার বিল নিলেই লাইসেন্স বাতিল বিনামূল্যে বিদ্যুৎ, নারী নিরাপত্তা বাহিনীসহ একগুচ্ছ ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত মিরপুর টেস্টে শেষ দিনের শুরুতেই ফিরলেন মুশফিক ইরানের সাথে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে: ট্রাম্প নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটির পরিকল্পনা বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন ছেলে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়, সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার সড়কে স্বয়ংক্রিয় মামলার দিকে যাচ্ছে ডিএমপি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ, লিফলেট বিতরণ করলেন হাসনাত

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ০৬:২৮:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ০৬:২৮:৩২ অপরাহ্ন
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ, লিফলেট বিতরণ করলেন হাসনাত
নির্বাচনের আগ পর্যন্ত আওয়ামী লীগ যাতে কোনোভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে না পারে সে বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সব সময় সজাগ থাকবে।



বুধবার (৩০ এপ্রিল) বিকেলে আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ২ মে এনসিপির বিক্ষোভ সমাবেশ উপলক্ষে মিরপুর ১০ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় এমন বক্তব্য দেয়া হয়। মিরপুর ১০ থেকে কালশী পর্যন্ত বিভিন্ন স্থানে জনসমাবেশ সম্পর্কিত লিফলেট বিতরণ করেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।



 
দলটির পক্ষ থেকে জানানো হয়, ‘গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে’ আগামী ২ মে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে এনসিপির ঢাকা মহানগর শাখার উদ্যোগে এই সমাবেশ হবে।


 
সমাবেশ উপলক্ষে তৈরি করা প্রচারপত্রে আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলের সাতটি অপরাধের কথা উল্লেখ করেছে এনসিপি। এগুলো হলো ২০০৯ সালে বিডিআর বিদ্রোহ দমনের নামে ৫৭ সেনা কর্মকর্তার হত্যাকাণ্ড; গুম, খুন ও ক্রসফায়ারের মাধ্যমে হাজার হাজার মানুষের প্রাণহরণ; ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে তিনটি অবৈধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ; ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো হত্যাযজ্ঞ; লাখ লাখ কোটি টাকার দুর্নীতি, লুটপাট ও পাচার; ২০২১ সালে নরেন্দ্র মোদিবিরোধী আন্দোলনে চালানো হত্যাকাণ্ড এবং জুলাই গণ-অভ্যুত্থানের সময় চালানো নজিরবিহীন গণহত্যা।
 



 
এরপর চারটি দাবিও উল্লেখ করা হয়েছে প্রচারপত্রে। এগুলো হলো প্রতিটি অপরাধের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রাইব্যুনাল বা কমিশন গঠন করে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের ব্যবস্থা; আগামী নির্বাচনের আগেই আওয়ামী লীগ প্রশ্নের মীমাংসা তথা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল; বিচার চলাকালে আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখা এবং ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জড়িত ব্যক্তিদের বিচার ও তাঁদের নির্বাচনে অযোগ্য ঘোষণা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা

শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা