ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

পরবর্তী পোপ হিসেবে নিজেকেই দেখতে চান ট্রাম্প!

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ০৬:২৯:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ০৬:২৯:৫১ অপরাহ্ন
পরবর্তী পোপ হিসেবে নিজেকেই দেখতে চান ট্রাম্প!
প্রয়াত পোপ ফ্রান্সিসের উত্তরসূরি কে হবেন— এই প্রশ্নে বিশ্বজুড়ে যখন আলোচনা চলছে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি রসিক মন্তব্যে শুরু হয়েছে নতুন বিতর্ক।

স্থানীয় সময় মঙ্গলবার (২৯ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, পরবর্তী পোপ হিসেবে তিনি কাকে দেখতে চান? জবাবে হেসে তিনি বলেন, “আমি নিজেই পোপ হতে চাই। এটাই আমার প্রথম পছন্দ।”

যদিও ট্রাম্প মন্তব্যটি রসিকতা করে বলেছিলেন, তবে তা নিয়ে রাজনৈতিক ও ধর্মীয় মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পরে ট্রাম্প কিছুটা সিরিয়াস ভঙ্গিতে বলেন, “আসলে নির্দিষ্ট কোনো ব্যক্তি আমার অগ্রাধিকার তালিকায় নেই। তবে শুনেছি, একজন মার্কিন কার্ডিনাল বিবেচনায় আছেন, তিনি যথেষ্ট যোগ্য।”

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের ইঙ্গিত ছিল নিউ জার্সির আর্চবিশপ কার্ডিনাল জোসেফ টোবিনের দিকে। তিনি পরবর্তী পোপ নির্বাচনে অন্যতম সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।

উল্লেখ্য, আজ পর্যন্ত কোনো মার্কিন নাগরিক ভ্যাটিকানের পোপ হননি। সাধারণত ইউরোপ, বিশেষ করে ইতালি থেকেই পোপ নির্বাচিত হয়ে থাকেন। তবে ফ্রান্সিস ছিলেন ল্যাটিন আমেরিকা থেকে আসা প্রথম পোপ।

পোপ ফ্রান্সিসের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ছিল বেশ উত্তপ্ত। বিশেষ করে অভিবাসন ইস্যুতে দুইজনের অবস্থান ছিল বিপরীত। ফ্রান্সিস যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বিরোধিতা করে ট্রাম্পকে আরও মানবিক হওয়ার পরামর্শ দিয়েছিলেন।

ফ্রান্সিসের মৃত্যুর পর গোপন কনক্লেভের মাধ্যমে নতুন পোপ নির্বাচিত হবেন, যেখানে ১৩৫ জন কার্ডিনাল ভোট প্রদান করবেন। এই প্রক্রিয়া শুরু হবে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও প্রার্থনার মধ্য দিয়ে।

ট্রাম্পের ‘আমি পোপ হতে চাই’ মন্তব্য নিয়ে কেউ কেউ হেসেছেন, আবার কেউ এটিকে অযৌক্তিক ও অপ্রাসঙ্গিক বলে সমালোচনা করেছেন। তবে এটা নতুন কিছু নয়— প্রেসিডেন্ট ট্রাম্প সবসময়ই চমকপ্রদ মন্তব্য দিয়ে আলোচনায় থাকতে পছন্দ করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা