ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

নিরাপত্তা উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন, নতুন ছক কষছে ভারত

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ০৬:৫৫:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ০৬:৫৬:২৫ অপরাহ্ন
নিরাপত্তা উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন, নতুন ছক কষছে ভারত
একের পর এক বৈঠক। কখনও সেনাপ্রধান, কখনও প্রতিরক্ষামন্ত্রী, কখনও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। সব বৈঠকের কোরে যেন একটা কথাই—সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জবাবের জবাব’ দিতে প্রস্তুত ভারত। আর ঠিক এমন এক সময়েই সাত বছর পর ঢেলে সাজানো হলো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্ষদ।

শীর্ষে রাখা হয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক ডিরেক্টর অলোক জোশীকে। সূত্র বলছে, ‘যুদ্ধ পরিকল্পনা’র বাস্তব রূপ দিতেই এমন পুনর্গঠন।

ভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, এই নতুন সাত সদস্যের উপদেষ্টা দলে রয়েছেন সেনা, বিমান, ও নৌবাহিনীর হেভিওয়েট সাবেক আধিকারিকরা।
  • সাবেক ওয়েস্টার্ন এয়ার কমান্ডার এয়ার মার্শাল পিএম সিনহা
  • সাবেক সাউদার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল এ কে সিং
  • রিয়ার অ্যাডমিরাল মন্টি খান্না
  • সাবেক দুই আইপিএস রাজীবরঞ্জন বর্মা ও মনমোহন সিংহ

পহেলগাঁওয়ের নির্জন প্রেক্ষাপটে একের পর এক বৈঠক আর নিরাপত্তা গঠনতন্ত্রে এমন পুনর্গঠন—এখন প্রশ্ন উঠছে, তাহলে কি যুদ্ধ আসন্ন?

মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবনে হাইভোল্টেজ বৈঠক। হাজির তিন বাহিনীর প্রধান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষামন্ত্রী। সর্বভারতীয় সংবাদ সংস্থাগুলোর খবর, সেনাকে দেওয়া হয়েছে ‘খোলা ছাড়পত্র’। কীভাবে, কোথায়, কবে আঘাত হানতে হবে—পুরো বিষয়েই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা সেনার হাতে।

প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন—সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবার হবে নির্দয় অভিযান। সেনার পেশাদারিত্বের উপর রয়েছে তার পূর্ণ আস্থা।

বৈঠকের ঠিক পরেই নিরাপত্তা পর্ষদে এই বড়সড় রদবদল। পর্যালোচক মহলের মতে, সব মিলিয়ে ভারত এখন ‘স্ট্রাইক মোড’-এ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা