ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম প্রস্তুতিতেই কেটে যাবে জুলাই, এসএসসির ফল নিয়ে ফের সিদ্ধান্ত বদল দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি

ইনিংস ব্যবধানের জয়ে সিরিজ বাঁচালো বাংলাদেশ

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ০৭:০১:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ০৭:০১:৫৭ অপরাহ্ন
ইনিংস ব্যবধানের জয়ে সিরিজ বাঁচালো বাংলাদেশ
এক হাতে ব্যাট, আরেক হাতে বল—দুই দিকেই যেন সমান জাদু মেহেদি হাসান মিরাজের! চট্টগ্রামের উইকেটে শতক হাঁকিয়ে ব্যাটে বাজিমাত করেছিলেন আগেই। এবার বল হাতে ফিরেই গুঁড়িয়ে দিলেন জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। ৫ উইকেট তুলে নিয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন—তৃতীয় বাংলাদেশি হিসেবে এক টেস্টেই সেঞ্চুরি ও ফাইফারের কৃতিত্ব তাঁর।

এই অলরাউন্ডারের অলৌকিক নৈপুণ্যে ইনিংস ও ১০৬ রানের বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সিরিজও হয়েছে ১-১ সমতায় শেষ।

বড় লিডের চাপে পড়ে দ্বিতীয় ইনিংসে যেন তালগোল পাকিয়ে বসে জিম্বাবুয়ে ব্যাটিং। টাইগারদের হয়ে ইনিংসের সূচনা করেন প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল ইসলাম। অধিনায়ক শান্ত তাঁর ওপরই আস্থা রাখেন এবং সিদ্ধান্ত যে ভুল ছিল না, তা বোঝাতে সময় নেননি বাঁহাতি স্পিনার।

ইনিংসের সপ্তম ওভারেই খোঁচা দিয়ে ব্রায়ান বেনেটকে ফেরান তাইজুল, দ্বিতীয় স্লিপে সাদমানের ঝাঁপানো ক্যাচে। এরপর একই ওভারে ফিরিয়ে দেন নিক ওয়েলচকে—এইবার রিভিউয়ে বদলে যায় আম্পায়ারের সিদ্ধান্ত, উইকেট বাংলাদেশে।

প্রথম পরিবর্তন হিসেবে বোলিংয়ে এসে উইকেট তুলে নেন নাঈম হাসান। শন উইলিয়ামসকে টার্নে বিভ্রান্ত করে দ্বিতীয় স্লিপে সাদমানের হাতে আবারও ক্যাচ। মাত্র ২২ রানেই পড়ে যায় জিম্বাবুয়ের তিন উইকেট।

এরপর কিছুটা প্রতিরোধ গড়েছিলেন ক্রেগ আরভিন ও বেন কারান। কিন্তু, ৩০তম ওভারে মিরাজ ফিরে আসতেই বদলে যায় দৃশ্যপট। প্রথম বলেই আরভিনকে বোল্ড করেন, ওভারের শেষ বলে ফেরান মাদেভারেকে। সেখানেই থেমে থাকেননি মিরাজ। নিজের পরের ওভারে সিগাকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান।

ধারাবাহিকভাবে উইকেট তুলে নিয়ে ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠেন এই অফ স্পিনার। মাসাকাদজা ও কারানকে ফিরিয়ে ইনিংস ফাইফার পূর্ণ করেন। একটি টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেট—এই কীর্তি এর আগে বাংলাদেশ থেকে ছিল কেবল সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর।

শেষ দিকে আবার বল হাতে ফিরেন তাইজুল। ৪৩তম ওভারে এনগারাভাকে ফেরান এবং এরপর মাসাকেসার রান আউটের মধ্য দিয়ে ৪৪.১ ওভারে ১২৮ রানে শেষ হয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস।

এই জয়ে বাংলাদেশ শুধু ম্যাচই জিতলো না, সিরিজটিও বাঁচালো গর্বভরে।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল

‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল