ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

‘তাণ্ডব’র শুটিং দৃশ্য ছড়িয়ে পড়েছে ফেসবুকে

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ০৭:২৮:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ০৭:২৮:৩৬ অপরাহ্ন
‘তাণ্ডব’র শুটিং দৃশ্য ছড়িয়ে পড়েছে ফেসবুকে
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’-এর শুটিংয়ের দৃশ্য। ফাঁস হওয়া সেই ভিডিওতেই মিলেছে বড় এক তথ্য—নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন সাবিলা নূর।

ঢাকার এফডিসিতে শুটিংয়ের পর এবার উত্তরবঙ্গের কোনো লোকেশনে ক্যামেরাবন্দি হচ্ছেন শাকিব ও সাবিলা। আর সেখানেই তাদের রোমান্টিক মুহূর্ত চোখ এড়ায়নি ভক্ত-দর্শকদের। লোকেশন ঘিরে হাজারো মানুষের ভিড়—সেই ভিড় থেকেই কারও ক্যামেরায় ধরা পড়ে শুটিংয়ের দৃশ্য। তারপরই তা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমজুড়ে।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে শাকিব-সাবিলাকে প্রেমঘন এক দৃশ্যে অভিনয় করতে দেখা যায়। নানা ফেসবুক পেজ, গ্রুপে ছড়িয়ে পড়েছে দৃশ্যটি। এতে নিশ্চিত হয়েছে, ‘তাণ্ডব’-এ শাকিব খানের বিপরীতে দেখা যাবে সাবিলা নূরকে।

জানা গেছে, ভাইরাল হওয়া দৃশ্যটি ধারণ করা হয়েছে রাজশাহীতে। সেখানে শুটিং চলাকালীন স্থানীয় জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে সেনসেটিভ একটি প্রজেক্টের গুরুত্বপূর্ণ অংশ কীভাবে ফাঁস হলো—সেটি নিয়ে উঠছে প্রশ্ন। প্রযোজনা ইউনিটের গোপনীয়তা রক্ষায় দায়িত্বহীনতা নিয়েও সমালোচনা চলছে।

এরইমধ্যে একটি সংবাদ মাধ্যমের অফিসিয়াল পেজেও দেখা গেছে ফাঁস হওয়া ভিডিওটি। পরে সেটি শেয়ার হয় নানা গ্রুপে—যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। কেউ বলছেন, আগ্রহ তৈরি হলো সিনেমার প্রতি, কেউ আবার বলছেন—এভাবে দৃশ্য ফাঁস হওয়া অনুচিত।

সব জল্পনার অবসান ঘটিয়ে জানা গেছে, রায়হান রাফির পরিচালনায় শাকিব-সাবিলার ‘তাণ্ডব’ মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহায়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ

অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ