ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

পুতিনের অভিনন্দন, কথা বলতে আগ্রহ দেখালেন ট্রাম্পও

  • আপলোড সময় : ০৮-১১-২০২৪ ১২:২৯:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৪ ১২:২৯:২৪ অপরাহ্ন
পুতিনের অভিনন্দন, কথা বলতে আগ্রহ দেখালেন ট্রাম্পও
যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়লাভের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিসহ প্রায় ৭০ জন বিশ্বনেতার সঙ্গে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। নবনির্বাচিত প্রেসিডেন্ট এখনো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেননি। তবে সেই সম্ভাবনা ঘনিয়ে আসছে বলে মনে করছেন বিশ্লেষকরা।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভালদাই ইন্টারন্যাশনাল ডিসকাশন ক্লাবের এক সেশনে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন।পুতিন বলেছেন, 'আমি এই সুযোগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার (ট্রাম্পের) বিজয়ের জন্য তাকে অভিনন্দন জানাতে চাই। আমি আগেও বলেছি, আমেরিকার জনগণের আস্থাভাজন যে কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গেই আমরা কাজ করব।'এদিকে, ট্রাম্পও রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার জন্য আগ্রহ দেখিয়েছেন। গতকাল এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, 'আমি মনে করি আমরা (পুতিন-ট্রাম্প) কথা বলবো।'

ট্রাম্প আরও জানান, তিনি এবং বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন শিগগিরই একসঙ্গে নৈশভোজে যেতেও সম্মত হয়েছেন।গত ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিক ফলাফল এখনো ঘোষণা করা হয়নি, তবে ট্রাম্প প্রায় ৩০০ ইলেকটোরাল ভোট পেয়েছেন, যেখানে একজন প্রার্থীর জয়ের জন্য ২৭০ ভোট প্রয়োজন।এরই মধ্যে নিজেকে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন ট্রাম্প। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী