ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

প্রবাসে বিয়ের গুঞ্জনে মুখ খুললেন নায়ক জায়েদ খান

  • আপলোড সময় : ০১-০৫-২০২৫ ১১:২৪:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৫ ১১:২৪:০৬ পূর্বাহ্ন
প্রবাসে বিয়ের গুঞ্জনে মুখ খুললেন নায়ক জায়েদ খান

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউডের ভাইরাল হিরো জায়েদ খান। দীর্ঘদিন ধরেই তিনি দেশের বাইরে, বিশেষ করে বিগত সরকারের পতনের আগ থেকেই যুক্তরাষ্ট্রেই রয়েছেন। তবে বিদেশে থাকলেও এবার তাকে নিয়ে চাউর হয়েছে নতুন গুঞ্জন।সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়েছে-যুক্তরাষ্ট্র প্রবাসী এক নারীকে বিয়ে করেছেন জায়েদ খান। ২৯ এপ্রিল এই গুঞ্জন ছড়ায় ফেসবুকে। অনেকে দাবি করেছেন, তিনি নাকি প্রবাসী এক নারীকে গোপনে বিয়ে করেছেন এবং সেখানেই সংসার পেতেছেন। আবার কেউ কেউ বলছেন, তার স্ত্রী নাকি দেশেরই একজন চিত্রনায়িকা।

 

মোস্ট এলিজিবল ব্যাচেলর খ্যাত এই অভিনেতার বিয়ের খবর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভক্তদের অনেকেই তাকে অভিনন্দন জানাতে শুরু করেন। তবে নিশ্চিত কোনো সূত্র থেকে এই খবর পাওয়া যায়নি।বিয়ের বিষয়ে জানতে চাইলে দেশের একটি গণমাধ্যমকে জায়েদ খান বলেন, “আমি নিজেই ফেসবুকে দেখলাম যে আমি বিয়ে করেছি! এমনকি স্ত্রীসহ দুবাইয়ে হানিমুনে যাচ্ছি,এই ধরনের স্ট্যাটাসও দেখেছি। আসলে আমি তো বিয়েই করিনি। এখানে এসে কিছু নতুন প্রজেক্টের কাজ করছি আর নিজেকে সময় দিচ্ছি।


 

বিয়ের গুঞ্জন নিয়ে তিনি বলেন, “বিব্রতও হয়েছি, আবার হাসিও পাচ্ছে। আমাকে নিয়ে একটু কিছু লিখলেই তো ভাইরাল হয়ে যায়। হয়তো সে কারণেই এসব লেখা হচ্ছে।সামাজিক মাধ্যমে বিয়ের গুজব ছড়ালেও, জায়েদ খানের বক্তব্যে বিষয়টি আপাতত গুঞ্জন বলেই প্রতীয়মান হচ্ছে। তবে এই জনপ্রিয় নায়ক ভবিষ্যতে ঠিক কী সিদ্ধান্ত নেন, সেটিই এখন দেখার বিষয়।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা